এই মুহূর্তে

কলেজে ভর্তির শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর, শিক্ষা সংক্রান্ত অভিযোগ শুনতে গঠিত হল Grievance Cell

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: দুটি বড় পদক্ষেপ করল রাজ্যের(Bengal) উচ্চশিক্ষা দফতর(Higher Education Department)। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতকে ফাঁকা আসনে ভর্তির জন্য কলেজের হাতে দায়িত্ব তুলে দেওয়ার কথা জানিয়েছে উচ্চশিক্ষা দফতর। সেখানেই জানিয়ে দেওয়া হয়েছে কলেজে ভর্তির শেষ তারিখ(Last Date of Admission in College) হতে চলেছে ৩০ সেপ্টেম্বর। আগামী ৭ সেপ্টেম্বরের পরে কলেজভিত্তিক অনলাইন ভর্তির প্রক্রিয়া শুরু করতে হবে এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা শেষ করতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে উচ্চশিক্ষা দফতর জানিয়েছে, শিক্ষা সংক্রান্ত অভিযোগ শুনতে Grievance Redressal Cell গড়া হয়েছে। যে কোনও সমস্যায় ছাত্রছাত্রী, অধ্যাপকেরা এখানে অভিযোগ জানালে নির্দিষ্ট সময়ের মধ্যে তা খতিয়ে দেখে সমাধান করবে এই সেল। এমনটাই দাবি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।

আরও পড়ুন,  বড় ধাক্কা সন্দীপের, দুর্নীতি তদন্তের দায়িত্ব সিবিআইকে

রাজ্য সরকার এবার কলেজে ভর্তির ক্ষেত্রে Online Admission চালু করেছিল। কিন্তু দেখা যাচ্ছে, রাজ্যজুড়ে কলেজে-কলেজে অর্ধেক আসন ফাঁকা পড়ে রয়েছে। এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজ়াল্ট বেরিয়েছিল ৮ মে। অনলাইন ভর্তি প্রক্রিয়ায় কঠোর ভাবে মেধার ভিত্তিতে সম্পন্ন করতেই এই Online Admission চালু করা হয়। সঙ্গে এটাও বলা হয়েছিল যে, অনলাইনে ভর্তি প্রক্রিয়া চলাকালীন শিক্ষার্থীদের কাউন্সেলিং বা নথি যাচাইয়ের জন্য ডাকা যাবে না। অনলাইনে ভর্তির জন্য নথি স্ক্যান ও আপলোডের বা ফর্মের জন্য কোনও টাকাও নেওয়া হবে না। ভর্তির ফি শুধুমাত্র e-Payment বা ব্যাঙ্কের মাধ্যমে দিতে হবে। কিন্তু এখন নানা কলেজের অধ্যক্ষদের দাবি, অভিন্ন ভর্তির পোর্টালে কেন্দ্রীয় ভাবে ভর্তিতে কোনও লাভ হয়নি। এত দেরিতে শূন্যপদ পূরণে আবার কলেজ-ভিত্তিক অনলাইন প্রক্রিয়া চালু করলে অনেকটা সময় চলে যাবে। ইতিমধ্যে ক্লাস শুরু হয়ে গিয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি হলে পুরোদমে ক্লাস শুরু করতে পুজোর ছুটির পর নভেম্বর হয়ে যাবে।

আরও পড়ুন, বন্যপ্রাণ বাঁচাতে উত্তরবঙ্গের বনাঞ্চল জুড়ে রেলপথে কার্যকর হচ্ছে IDS

অন্যদিকে Grievance Redressal Cell সম্পর্কে জানা গিয়েছে, শিক্ষা সংক্রান্ত অভিযোগ শুনতেই এই বিশেষ সেল গড়া হয়েছে। রাজ্যের শিক্ষা দফতরের শীর্ষ আধিকারিকদের নিয়েই সেই সেল গড়া হয়েছে। কার্যত স্কুল থেকে উচ্চশিক্ষা — সব স্তরেও ছাত্রছাত্রী, শিক্ষকদের নানা বিষয়ে অভিযোগ এবং ক্ষোভ রয়েছে। সেগুলি জানানোর কোনও প্ল্যাটফর্ম সে ভাবে এতদিন ছিল না। গত ফেব্রুয়ারিতে মালদায় শাসকদলেরই অধ্যাপক সংগঠন ওয়েবকুপা-র এক সম্মেলনে প্রসঙ্গটা ওঠে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। সেখানেই শিক্ষামন্ত্রীকে অনুরোধ করা হয় ক্ষোভ ও অভিযোগ জানানোর ব্যবস্থা যেন করা হয়। এখন যে সেল গড়া হয়েছে তাতে ৭জন আধিকারিক আছেন।

আরও পড়ুন, সুপ্রিম নির্দেশ মেনে OBC মামলায় হলফনামা দাখিল রাজ্যের

রাজ্যের উচ্চশিক্ষা দফতরের OSD অভিজিৎ মুখোপাধ্যায় সেলের প্রধান। এছাড়াও ওই সেলে আছেন Joint DPI, Deputy DPI, Law Officer, Senior Software Officer প্রমুখরা। তবে ওই সেলে কোনও রাজনৈতিক ব্যক্তিকে রাখা হয়নি। সেলের সদস্যদের বলেই দেওয়া হয়েছে, অভিযোগের ডিজিটাল রেকর্ড রাখতে হবে। সেই সঙ্গে রাখতে হবে অনলাইনে অভিযোগ জানানোর ব্যবস্থা। অভিযোগকারী অনলাইনেই জানতে পারবেন তাঁর গ্রিভান্সগুলি কোন স্টেজে আছে। অভিযোগ নিরসনের পরে অভিযোগকারী কতখানি সন্তুষ্ট হয়েছেন, সে ব্যাপারে রেটিং নিতে হবে তাঁর কাছে। শিক্ষা দফতরের প্রধান সচিবকে প্রতি সপ্তাহে রিপোর্টও দিতে বলা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মার্চের প্রথম সপ্তাহে বাংলার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের!

কয়লা পাচার ও আইপ্যাক তদন্তে বিশেষ দল গঠনের ভাবনা ইডির

রাজ্যে হালকা শীতের আমেজ, লেপ-কম্বল তুলে রাখবেন? কী বলছে হাওয়া অফিস?

বালির প্রফুল্ল সমিতির পুজোয় মা সরস্বতী আবির্ভূত হচ্ছেন পুকুরের জলের নীচ থেকে

সরস্বতী পুজোর থিমে SIR, বিদ্যার দেবী হয়তো বলছেন, “আমাকেও ছাড়লি না তোরা!”

শুনানি কেন্দ্র তাণ্ডবের ঘটনায় ইআরওকে চিঠি দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক, কী লিখলেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ