২১ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চের মধ্যে বাতিল একাধিক লোকাল ট্রেন, দেখে নিন তালিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিকাঠামো উন্নয়নের কাজের কারণে আগামী কয়েক মাস হাওড়া ডিভিশনের একাধিক লোকাল ট্রেন বাতিল ও কিছু ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে, যার প্রভাব পড়বে ব্যান্ডেল, কাটোয়া ও হাওড়া কাটোয়া শাখায়। রেলের তরফে জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২১ ফেব্রুয়ারি, ২৩ ফেব্রুয়ারি, ২৪ ফেব্রুয়ারি ও ২৭ মার্চ ২০২৬-এই চার দিনে হাওড়া ডিভিশনে প্রতিদিন চারটি করে লোকাল ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাতিল হওয়া ট্রেনগুলির তালিকা নিম্নরূপ-
১) ৩৭৯২২ কাটোয়া-হাওড়া লোকাল
২) ৩৭৭৪৬ কাটোয়া-ব্যান্ডেল লোকাল
৩) ৩৭৭৪৯ ব্যান্ডেল-কাটোয়া লোকাল
৪) ৩৭৯১৭ হাওড়া-কাটোয়া লোকাল

আরও পড়ুন: বিটি রোডে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ২, আহত ৪

শুধু ট্রেন বাতিলই নয়, কাজ চলাকালীন একাধিক দিনে কয়েকটি লোকাল ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ এবং এপ্রিল মাসের শেষ সপ্তাহের একাধিক দিনে (১৯, ২০, ২৫, ২৬, ২৭, ২৮ ফেব্রুয়ারি; ১, ২, ৩, ৪ মার্চ; এবং ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ এপ্রিল) এই পরিবর্তন কার্যকর থাকবে।

যে ট্রেনগুলির সময় বদলানো হয়েছে-
১) ৩৭৭৪৮ কাটোয়া-ব্যান্ডেল লোকাল: দুপুর ১টার বদলে দুপুর ১টা ৫০ মিনিটে কাটোয়া থেকে ছাড়বে। পাশাপাশি যাত্রাপথে প্রায় ৭০ মিনিট নিয়ন্ত্রিতভাবে চলবে।
২) ৩৭৯২৪ কাটোয়া-হাওড়া লোকাল: যাতায়াতের পথে প্রায় ১৫ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে।

এছাড়াও ২৯ ও ৩০ এপ্রিল এবং ১, ২, ৩ মে এই দিনগুলিতেও ব্যান্ডেল-কাটোয়া শাখার ট্রেনের সময় বদলানো হয়েছে। ৩৭৭৪১ ব্যান্ডেল-কাটোয়া লোকাল রাত ৩টা ৫ মিনিটের পরিবর্তে ভোর ৪টা ৫ মিনিটে ব্যান্ডেল স্টেশন থেকে যাত্রা শুরু করবে।

রেল সূত্রে জানানো হয়েছে, প্রায় আড়াই মাস ধরে পর্যায়ক্রমে কাজ চলবে এবং এই সময়কালে মোট ২৪ দিন ট্র্যাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। প্রতিদিন প্রায় তিন ঘণ্টা করে এই ব্লক কার্যকর থাকবে। এর ফলেই প্রাথমিকভাবে কয়েকটি লোকাল ট্রেন বাতিল ও সময়সূচিতে রদবদল করা হয়েছে।

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বাঁশবেড়িয়া ও ত্রিবেণী স্টেশনের মাঝে একটি নতুন রোড ওভারব্রিজ নির্মাণের কাজ শুরু হতে চলেছে। সেই কারণেই ১৯ ফেব্রুয়ারি থেকে ৩ মে ২০২৬ পর্যন্ত ধাপে ধাপে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। এর প্রভাব পড়বে ব্যান্ডেল-কাটোয়া এবং হাওড়া-কাটোয়া শাখার লোকাল ট্রেন চলাচলে।

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

শুধু পুজোতেই মিলবে না ফল, কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর কৃপা পেতে মানুন ১০ টোটকা

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য