মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

এবার মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি-কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় নতুন করে তদন্ত শুরু হয়েছে। কিছু মাস আগে বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টার করার পরেও রাজ্যজুড়ে ধর্ষণ, যৌন হেনস্থা, শ্লীলতাহানির ঘটনা বেড়েই চলেছে। পুলিশের আড়ালে এরকম অশ্লীল ঘটনা ঘটেই চলেছে পশ্চিমবঙ্গ জুড়ে। এবার মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। ঘটনাটি ঘটেছে, হুগলির বৈদ্যবাটিতে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, নির্যাতিতা নাবালিকা অভিযুক্ত ব্যক্তির মেয়ের বান্ধবী। সম্প্রতি টিউশন থেকে মেয়ে এবং বান্ধবী দু’জনকেই নিয়ে এসেছিল অভিযুক্ত। তারপর মেয়েকে বাড়িতে ছেড়ে অভিযুক্ত নির্যাতিতাকে তাঁর বাড়িতে ছাড়তে যায়। কিন্তু সেই সময় নির্যাতিতার বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগে অভিযুক্ত বাড়িতে ঢুকে পড়ে। এবং মেয়ের বান্ধবীকে খারাপভাবে স্পর্শ করে। তাঁকে যৌন হেনস্থার চেষ্টা করে। তাঁর হাত থেকে নিজেকে কোনভাবে রক্ষা করে বাইরে বেরিয়ে আসে মেয়েটি। চিৎকার চেঁচামেচি শুরু করে। যা শোনা মাত্রই পাড়ার লোকজন ছুটে আসেন। যা দেখে অভিযুক্ত পালিয়ে যায়। এরপর বাড়িতে চড়াও হয়ে অভিযুক্তকে ব্যাপক মারধর করে এলাকাবাসী। 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ। অভিযুক্তকে ধরে থানায় নিয়ে যায়। এরপর তাঁর বিরুদ্ধে শ্রীরামপুর মহিলা থানায় পকসো আইনে মামলা রুজু করা হয়। এই বিষয়ে চাঁপদানির বিধায়ক দিলীপ সিংহ জানিয়েছেন, ‘আমি এই ঘটনার ঘোর নিন্দা জানাচ্ছি। আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার সবসময় মহিলা সুরক্ষার কথা বলে আসছে। আগের সরকারের অধীনে এইসব ঘটনা ধামাচাপা পড়ে যেত। কিন্তু বিজেপি সরকারের এমনটা কিছুতেই হবে না। দোষ প্রমাণ হলে অভিযুক্তর কঠিন থেকে কঠিন শাস্তির হবে। আইনের চোখে সবাই সমান। কাউকে প্রশ্রয় দেওয়া যাবে না। আইন আইনের মতো ব্যবস্থা নেবে।’

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিস’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

এবার নৈহাটি থেকে সরাসরি পৌঁছনো যাবে জোকা, চালু হল এসি বাস

সীমান্ত অতিক্রম উত্তর কোরিয়ার সেনাদের, গুলি চালিয়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের