মুখোমুখি সংঘর্ষ, আগুনে পুড়ে ভস্মীভূত লরি, কেবিনেই আটকে চালক

Share:

নিজস্ব প্রতিনিধি, সাগরদিঘি: চলন্ত লরিতে ভয়াবহ আগুন। সাগরদিঘির জাতীয় সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ১২ নম্বর জাতীয় সড়কে দাউদাউ করে জ্বলছে ২টি লরি। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল।

সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড  মুর্শিদাবাদের সাগরদিঘির ১২ নম্বর জাতীয় সড়কে। চলন্ত দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের চেহারা নেয় দুটি লরি। গাড়ির মধ্যেই দগ্ধ অবস্থায় পুড়ে মৃত্যু হয় লরি চালকের। অন্য লরির চালক ও খালাসিরা গুরুতর আহত বলে খবর দমকল সূত্রে। উদ্ধার করে তাঁদের হাসপাতালে পাঠিয়েছে দমকল। ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে সাগরদিঘি থানার বিশাল পুলিশ বাহিনী। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মুর্শিদাবাদের সাগরদিঘির শেখদিঘি বাস স্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পের পার্শ্ববর্তী এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণে প্রথমে একটি গাড়িতে আগুন লাগে। অগ্নিসংযোগ ভয়াবহ রূপ নেয়। তারপরে দ্বিতীয় গাড়িটিতেও আগুন লেগে যায় বলে জানা যায়।

জানা গিয়েছে, একটি বালি বোঝাই লরি অসমের দিক থেকে আসছিল। উল্টো দিক থেকে আসছিল ছিল একটি চা বোঝাই লরি। চা বোঝাই লরি ঠিক রাস্তা দিয়ে আসলেও বালি বোঝাই লরিটি রাস্তার ভুল দিক দিয়ে আস্তে শুরু করে। ফলে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। আর তারপরেই চা বোঝাই লরিতে আগুন ধরে যায়।

এই অগ্নিকাণ্ডে চঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় শেখদিঘি এলাকাতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসে সাগরদীঘি থানার পুলিশ ও একটি দমকলের ইঞ্জিন। দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। এর আগে জাতীয় সড়ক এলাকায় একটি সরকারি বাসে আগুন লেগে যায় হঠাৎই। তার এক মাস পরে আবার অগ্নিকাণ্ড জাতীয় সড়কের উপরে। তবে এবার পন্যবোঝাই লরিতে আগুন লেগে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বন্ধ থাকে যানচলাচল। যে কারণে যানজট তৈরি হয়।

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী