ধুপ- ধাপ- ধপাস! সমুদ্র সৈকতে পা পিছলে নাতির সঙ্গে পড়লেন ‘ভাইরাল’ মদন মিত্র

একটি ভিডিও ভাইরাল হয়েছে। লাইক- রিয়্যাক্ট- কমেন্ট প্রতিটি শেয়ারেই বেড়েছে পাল্লা দিয়ে। অনেকেই আবার ভিডিওটি নিজের প্রোফাইল থেকে আপলোড করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি মদন মিত্র। রাজ্যের প্রাক্তন মন্ত্রী (EX MINISTER)। কামারহাটির বিধায়ক (MLA)। দলের একনিষ্ঠ কর্মী। তবে রাসভারী নন তিনি। বেশ মজার ও মিশুকে। রাজনীতি আর এই স্বভাব সচরাচর দেখা যায় না। রাজনীতির বাইরে মদন মিত্র বেশ রঙিন। শিশুদের মতই মেতে থাকেন আপন মেজাজে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিবারেই তিনি ভাইরাল। তিনি যে জনপ্রিয় তা বোঝা যায় তাঁর ফেসবুক পোস্টে পুলে জলকেলি দেখে হোক বা অন্য পোস্টে। এই দক্ষ নেতাই ভাইরাল হলেন আরও একবার। তবে নিজে কিছুই পোস্ট করেননি। তবে?

মঙ্গলবার সকাল থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। লাইক- রিয়্যাক্ট- কমেন্ট প্রতিটি শেয়ারেই বেড়েছে পাল্লা দিয়ে। অনেকেই আবার ভিডিওটি নিজের প্রোফাইল থেকে আপলোড করেছেন। কী ভিডিও? দেখা যাচ্ছে সমুদ্র- সৈকতে হাঁটছেন মদন মিত্র। খোশ মেজাজ। আর হবে নাই বা কেন? সঙ্গে যে র‍য়েছে তাঁর নাতি। বয়স যেন দুজনের একই। দুজনেরই খোশ মেজাজ। হাত ধরে দুই ‘বন্ধু’ হেঁটে চলেছে সমুদ্র পাড়ে। হঠাৎ পা পিছলে পড়লেন বিধায়ক। একই সঙ্গে পড়ল তাঁর নাতিও। এই দৃশ্যই ভাইরাল নেট দুনিয়ায়। তবে কোথায় ঘটেছে এই দৃশ্য? তা অবশ্য বোঝা যায়নি। ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁর সঙ্গেও ছিল খুব কম জন। ছুটির মেজাজ। তিনি বেশি নিরাপত্তা বা নেতা সুলভ আচরণ পছন্দ করেন না। মাটির মানুষ হয়েই থাকতে চান। তাই নিরাপত্তারক্ষী বেশি রাখেননি কাছে। যারা ছিলেন তাঁরাই দ্রুত তুলে ধরে দাদু ও নাতিকে। সেই দৃশ্যই ভাইরাল। মনে করা হচ্ছে দৃশ্যটি দিঘার। 

তিনি নিজেই রসিকতা পছন্দ করেন। তা বলেছেন বারবার। গম্ভীর থাকতে পছন্দ ন্য় ‘কাছের মানুষের’। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং জানেন সে কথা। তাই রাজনীতির বাইরেও তাঁর স্নেহের পাত্র মদন মিত্র। বারবার কামারহাটির বিধায়ক বলেছেন, তাঁর জনপ্রিয়তার রহস্য শুধু রাজনীতিই নয়। তাঁর সরলতা- হাসি আর গানও মানুষ পছন্দ করেন। মনে করা হচ্ছে পা পিছলে উল্টে গেলেও, তিনি আঘাত পাননি বেশি। সামলে উঠেছেন সহযেই। কারণ তাঁর হাত ধরে যে আছে তাঁর ‘বন্ধু’ নাতি।  

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

ভোটের মুখে বিজেপি ছেড়ে কংগ্রেসে নাম লেখালেন গায়ক জুবিন নৌটিয়ালের বাবা

সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান, ইছামতির ধারে বুড়িমার দান করা পুজো এবার শতবর্ষে

কাজের সন্ধানে গ্রিসে যাওয়ার পথে এজিয়ান সাগরে সলিল সমাধি ১২ অভিবাসীর

মহাষ্টমীতে বারাকপুর রামকৃষ্ণ মিশনে ৫০ কুমারীর পুজো, আদ্যাপীঠেও ভক্তদের ঢল

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম

পুজোয় মিষ্টিমুখে চিনির ভয়? মাত্র কয়েকটি উপকরণে বাড়িতেই বানান সুগার ফ্রি সন্দেশ

ঠাকুর দেখতে গিয়ে আর ফেরা হল না, দুর্গাপুরে বাইক দুর্ঘটনায় মৃত নাবালক-সহ ২

রবিবার রাতে অভব্য আচরণের দায়ে গ্রেফতার ৬১ জন, ট্রাফিক নিয়মভঙ্গে দায়ের ৮৩৩ মামলা

যুদ্ধের মহড়া চলাকালীন কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪ সেনা, আহত ৩৯

অষ্টমীর আনন্দ মাটি করবে বৃষ্টি? জেনে নিন কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া

টাইগার শ্রফের উপর গুলি-হামলার ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার ৫ অভিযুক্ত

গভীর রাতে ফুলিয়ায় সিপিএমের বুকস্টলে হামলা! আগুন লাগানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য

নবরাত্রিতে দেবী দর্শন করে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিওতে ট্রাকের ধাক্কায় মৃত ৪