শুরু মাধ্যমিক পরীক্ষা, একাধিক পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখলেন পুলিশ কমিশনার

Share:

নিজস্ব প্রতিনিধি : কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। সোমবার থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। সোমবার সকালে নির্দিষ্ট সময়ে স্কুলের বাইরে পৌঁছে গিয়েছে পড়ুয়ারা। অ্যাডমিট কার্ড অনুযায়ী নিজেদের সিট নম্বর দেখেছেন। নির্দিষ্ট সময়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেছে তাঁরা। এদিন পরীক্ষা শুরু সময়ে একাধিক পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখলেন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। 

সোমবার পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে পরীক্ষার্থীদের হাতে গোলাপ তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। গোলাপ দিয়ে তাঁদের শুভেচ্ছা জানানো হয়েছে। সেখানেও হাজির ছিলেন পুলিশ কমিশনার। এদিন তিনি বলেছেন, রাস্তায় পর্যাপ্ত পুলিশ রয়েছে। পুলিশের পক্ষ থেকে হেল্পলাইন নাম্বার চালু হয়েছে। কোথাও কোনও পরীক্ষার্থীর সমস্যায় পড়লে তাঁদের সম্পূর্ণভাবে সাহায্য করা হবে।

সোমবার পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় পরীক্ষার্থীদের সঙ্গে কী রয়েছে দেখে তবে ঢুকতে দেওয়া হয়েছে। অ্যাডমিটকার্ড, রেজিস্ট্রেশন, পেন নিয়ে ঢুকতে দেওয়া হয়েছে। কারও কাছে যাতে ক্যালকুলেটর, মোবাইল, কোনও ইলেক্ট্রনিক্স জিনিস না থাকে সেদিকে কড়া নজর রাখা হয়েছে। নকল রুখতে কড়া পর্ষদ।  ২ ফেব্রুয়ারি থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষা। এবার পরীক্ষা দেবে ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী। এরমধ্যে ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩ ছাত্র এবং ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ জন ছাত্রী রয়েছে। রাজ্যের ২৬৮২ পরীক্ষা কেন্দ্রে হবে পরীক্ষা। এবারের মাধ্যমিক পরীক্ষা নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ২টো পর্যন্ত।

‘চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিলে মামলা খারিজ করুন,’ হাইকোর্টে আর্জি অভিষেকের

কিয়েভে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা রাশিয়ার, নিহত ১৪

শুধু লাইনে দাঁড়িয়েই দর্শন! রাম মন্দিরে বন্ধ ভিআইপি পাসের ব্যবস্থা

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

সাতসকালে হাওড়ার জুটমিলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

জাতীয় সড়কে দুই লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক চালকের , আহত আরও ১

হাসপাতালে যাওয়ার পথে প্রসবযন্ত্রণা, বাইকেই সন্তানের জন্ম দিলেন ভিয়েতনামের মহিলা

মোদির ভিডিও মোছার জন্য মার্ক জুকারবার্গকে ক্ষমা চাইতে তিনদিনের সময়

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

লিলুয়ায় মদের আসরে বচসা! গুলিবিদ্ধ ২ যুবক, আতঙ্ক এলাকাজুড়ে

উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে বন্যার আশঙ্কা! বাড়ছে নদীর জলস্তর, ভাসছে বানারহাট এলাকা

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত