আবারও উঠল মাধ্যমিকের প্রশ্ন ফাঁসের দাবি

সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ওই সব ছবিতে দেখা যাচ্ছে, প্রশ্নের কয়েকটি অংশ। দেখা যাচ্ছে, আনসিন প্যাসেজ, গ্রামারের বেশ কিছু প্রশ্ন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্ত্র ছিল ইন্টারনেট। তার সাহায্যেই বিগত বছরগুলিতে মাধ্যমিক(Madhyamik Examination) বা উচ্চমাধ্যমিক পরীক্ষা ফাঁস হয়ে যেত। সেই ঘটনা লক্ষ্য করেই এবার কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। রীতিমত বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষার জন্য ৭ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত রাজ্যের বেশ কিছু জেলায় পরীক্ষা চলাকালীন সময়ে ৪ ঘন্টা ইন্টারনেট(Internet) পরিষেবা বন্ধ রাখা হবে। কিন্তু সেই পদক্ষেপ নিয়েও শেষরক্ষা হল না। কেননা দাবি উঠেছে মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি(English) পরীক্ষার দিনেই ইন্টারনেটের হাত ধরেই ফাঁস হয়ে গিয়েছে মাধ্যমিকের ইংরেজি প্রশ্ন(Question Paper)। যেই প্রশ্ন নাকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নানা গ্রুপে ছড়িয়ে পড়েছে। যদিও এদিন দুপুর পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদ এই ঘটনার সত্যতা স্বীকার করে নেয়নি। তবে তাঁরা বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেছেন।  

রাজ্যের বেশ কিছু মহল থেকে দাবি করা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায়(Social Media) ঘুরছে চলতি বছরের মাধ্যমিকের দ্বিতীয় ভাষা ইংরাজির প্রশ্ন। ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপে(Whatsapp) ঘুরছে প্রশ্নের ছবি। তবে ভাইরাল ওই প্রশ্নপত্রই আসল কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছুই জানা যায়নি। এদিন বেলা পৌনে ১১টা নাগাদ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ইংরাজির প্রশ্ন। অর্থাৎ পরীক্ষা শুরুর সওয়া একঘণ্টা আগেই তা সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে। আর এই সঙ্গে এটাও মনে করা হচ্ছে যেহেতু পরীক্ষার্থীরা পৌনে ১২টার আগে হাতে প্রশ্নপত্র পাবে না তাই তাঁদের হাত দিয়ে এই প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ওই সব ছবিতে দেখা যাচ্ছে, প্রশ্নের কয়েকটি অংশ। দেখা যাচ্ছে, আনসিন প্যাসেজ, গ্রামারের বেশ কিছু প্রশ্ন। তবে এটিই এবছরের মাধ্যমিকের প্রশ্ন পত্র কি না, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। পরীক্ষা শেষের পরেই জানা যাবে তা। যদিও ইতিমধ্যেই পর্যদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ফাঁস হওয়া প্রশ্নটি ভুয়ো।

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

গণেশ উৎসবে মার্কেটে এল বীরেন বসাকের ঘরানার বিশেষ জামদানি শাড়ি, দাম ৪০ হাজার

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার