মগরায় রাস্তার পাশ থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ, হুলুস্থুলু এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ব্যস্ত রাস্তার পাশে হঠাৎ নজরে পড়ল নিথর দেহ। মগরার জিটি রোডের আইবি পি পাম্প সংলগ্ন এলাকায় ৫০ বছরের বেশি বয়সি এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের দাবি, প্রত্যক্ষদর্শীরা টোটো করে ওই ব্যক্তির দেহ সেখানে ফেলে যেতে দেখেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে মগরা থানার পুলিশ। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য চুঁচুড়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তি কে, কোথা থেকে তাঁকে সেখানে আনা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আইবি পি পাম্প সংলগ্ন এলাকায় রাস্তার পাশে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ওই  ব্যক্তির পরনে ছিল গামছা, শরীরে ছিল ট্যাটু।  প্রথমে বিষয়টি নজরে আসতেই তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন মগরা থানার পুলিশ আধিকারিকরা। দেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায়। পরে নিয়ম মেনে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় চুঁচুড়া সদর হাসপাতালে। স্থানীয় বাসিন্দাদের দাবি, মৃত ব্যক্তি ওই এলাকার বাসিন্দা নন। ফলে তাঁর পরিচয় নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। স্থানীয় বাসিন্দা সৌরভ হাজরা জানান, প্রত্যক্ষদর্শীরা একটি টোটোয় করে ওই ব্যক্তির দেহ নিয়ে এসে এলাকায় ফেলে যেতে দেখেছেন। তবে সেই টোটোটি কোথা থেকে এসেছিল বা কারা দেহটি সেখানে ফেলে গেল, তা এখনও জানা যায়নি। ঘটনার পর থেকে টোটোটির খোঁজ চালানো হচ্ছে।

আরও পড়ুনঃ নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের পরিচয় জানার পাশাপাশি মৃত্যুর কারণও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে স্থানীয়দের বক্তব্য এবং আশপাশের এলাকার তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। ঘটনায় এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য।

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

অসময়ের বৃষ্টিতে জাঁকিয়ে বসেছে সর্দি? সুস্থ হতে খান কালোজিরে-গোলমরিচের চা

সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর

দিনে ৬০টি সিগারেটে সুখটান দিতেন চেন স্মোকার নানা, স্নানের সময়েও বাদ দিতেন না

৪০ ঘণ্টায় ১৫ হাজার কিলোমিটার পথ পেরিয়ে মেসির শেষ ম্যাচ দেখলেন কেরলমের ভক্ত

ধনঞ্জয়ের জায়গায় শ্রীলঙ্কা টেস্ট দলের নয়া অধিনাযক কুশল মেন্ডিস

দলত্যাগী তৃণমূল সাংসদদের সুখের সংসারে অশান্তি? কী ব্যাখ্যা শতাব্দীর?

বন্যায় ভিটে হারানো পরিবারকে ১.৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, মানিকচকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মগরায় রাস্তার পাশ থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ, হুলুস্থুলু এলাকায়

তিক্ততা অতীত, বিরোধী বিকাশের হয়ে সওয়াল কল্যাণের

ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ, নরপিশাচকে ৬০ বছরের কারাদণ্ডের সাজা