মহাষষ্ঠীর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে বন্দে ভারত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহাষষ্ঠীর দিনে ঠাকুর দেখার আনন্দের মাঝেই ট্রেনের দেরিতে চরম দুর্ভোগে পড়লেন যাত্রীরা। প্রায় ১২ ঘণ্টা দেরিতে চলছিল বিবেক এক্সপ্রেস। দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকায় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। শেষ পর্যন্ত রেললাইনে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। আর সেই বিক্ষোভের জেরেই কামারকুন্ডু স্টেশনে প্রায় এক ঘণ্টা আটকে থাকে হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস। শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে হাওড়া-বর্ধমান কর্ড শাখায় রেল চলাচল ব্যাহত হয়।

স্থানীয় ও রেল সূত্রে জানা গিয়েছে, কন্যাকুমারী থেকে অসমের ডিব্রুগড়গামী ২২৫০৩ নম্বর বিবেক এক্সপ্রেস প্রায় ১২ ঘণ্টা দেরিতে চলছিল। হাওড়া-বর্ধমান কর্ড শাখার কামারকুন্ডু স্টেশনে প্রায় দু’ঘণ্টা ধরে দাঁড়িয়ে ছিল ট্রেনটি। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হওয়ায় যাত্রীদের ধৈর্যের বাঁধ ভাঙে। তাঁরা রেললাইনে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিকে, সকাল ৭টা নাগাদ কামারকুন্ডু স্টেশন দিয়ে যাচ্ছিল ২২৩০৩ নম্বর হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস। বিবেক এক্সপ্রেসের যাত্রীদের বিক্ষোভের জেরে আটকে পড়ে বন্দে ভারতও। প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর রেল পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীদের রেললাইন থেকে সরানো হয়।

আরও পড়ুনঃ পুজোর দিনে সন্তানকে বকাঝকা করলে বিপদ হওয়ার আশঙ্কা, জটিল সমস্যার সমাধান হবে

এরপর গন্তব্যের উদ্দেশে রওনা দেয় বন্দে ভারত। কামারকুন্ডু স্টেশন ছেড়ে বেরিয়ে যায় বিবেক এক্সপ্রেসও। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, কন্যাকুমারী থেকে ছাড়ার পর থেকেই দেরিতে চলছিল বিবেক এক্সপ্রেস। কামারকুন্ডু স্টেশনে যাত্রীদের ক্ষোভের জেরে বন্দে ভারত আটকে পড়ে। মহাষষ্ঠীর মতো উৎসবের দিনে ট্রেনের এমন দেরিতে স্বাভাবিকভাবেই যাত্রীদের ভোগান্তি বাড়ল।

মুম্বইয়ের আজাদ ময়দানে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

অস্ত্রোপচারের পর পেট থেকে বেরল তোয়ালে, চক্ষু চড়কগাছ চিকিৎসকদের

জেলের বাইরে থাকলেও দুর্গাপুজোতে ঘরবন্দি পার্থ, উৎসবে মন খারাপ প্রাক্তন শিক্ষামন্ত্রীর

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আতসকাচে সূর্যের আলোয় জ্বলে যজ্ঞের আগুন, মড়কের আতঙ্কে শুরু হয়েছিল দাঁতনের জমিদার বাড়ির পুজো

​’বাহ, এখন মুম্বই পুলিশও?’ ইমরানের বিরুদ্ধে ‘দেশ ছাড়’ নোটিশে হতবাক কিরণ রাও, ক্ষুব্ধ প্রেমিকা লেখাও

আগামী ১১-১২ ডিসেম্বর কানাডা সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

মহাষষ্ঠীতে বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ ভিজবে কোন কোন জেলা?

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা