মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ মহাসপ্তমী। শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকেই উৎসবের আমেজে মাতবে কলকাতা-সহ গোটা বাংলা। সকাল থেকে রাত পর্যন্ত মণ্ডপে মণ্ডপে ভিড় জমাবেন দর্শনার্থীরা। তবে সপ্তমীর আনন্দে কিছুটা বাধা হয়ে দাঁড়াতে পারে আবহাওয়া। কারণ, আজও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কারণ, আজও রাজ্যের একাধিক জেলায় পাশাপাশি উত্তরবঙ্গের কিছু এলাকাতেও বৃষ্টি হতে পারে। তাই ঠাকুর দেখতে বেরনোর আগে আবহাওয়ার খবর জেনে নেওয়া জরুরি। বিশেষ করে যাঁদের বিকেল বা সন্ধ্যায় মণ্ডপে যাওয়ার পরিকল্পনা রয়েছে, তাঁদের সঙ্গে ছাতা রাখা ভাল।

মহাসপ্তমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনার কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। একই পরিস্থিতি থাকতে পারে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরেও। তবে আপাতত ভারী বৃষ্টির কোনও আশঙ্কা নেই। সপ্তমীতে কলকাতার আকাশ মূলত আংশিক মেঘলা থাকতে পারে। সকালের দিকে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে বিকেল কিংবা সন্ধ্যায় ঠাকুর দেখতে বেরনোর পরিকল্পনা থাকলে সতর্ক থাকা প্রয়োজন। আচমকা বৃষ্টি শুরু হলে যাতে সমস্যায় পড়তে না হয়, তার জন্য সঙ্গে ছাতা রাখাই বুদ্ধিমানের কাজ।

আরও পড়ুন: পুজোয় রেস্তরাঁয় খেতে যাওয়ার আগে সাবধান! কলকাতার একাধিক জায়গায় হানা খাদ্য সুরক্ষা দফতরের

শুধু দক্ষিণবঙ্গ নয়, মহাসপ্তমীতে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া নিয়ে বড় কোনও উদ্বেগের পূর্বাভাস নেই। সেখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। সপ্তমীর পর অষ্টমীতে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে বলে পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের ইঙ্গিত, অষ্টমী থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমতে পারে। ফলে পুজোর অন্যতম ব্যস্ত দিনে স্বস্তি পাওয়ার আশা করছেন মানুষ। তবে আবহাওয়ার পূর্বাভাস পরিস্থিতির সঙ্গে বদলাতে পারে।

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪

পুজোর সময়ে দিল্লি থাকছেন? ঘুরে আসুন রাজধানীর ৮টি বিখ্যাত মণ্ডপ

গভীর রাতে গুজরাতের ওষুধের কারখানায় রিঅ্যাক্টর ফেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫ শ্রমিক

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

পার্লার ছাড়াই ত্বকের ডিটক্স! বাড়িতেই বানান এই ৩টি চারকোল মাস্ক

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

পুজোয় রেস্তরাঁয় খেতে যাওয়ার আগে সাবধান! কলকাতার একাধিক জায়গায় হানা খাদ্য সুরক্ষা দফতরের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI কেড়ে নেবে চাকরি? রইল নিরাপদ কেরিয়ারের সন্ধান

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪