এই মুহূর্তে

ব্যাংকের ঋণ শোধ না হওয়ায় পঞ্চায়েত সদস্যের বাড়ি ও মিল হল সিল

নিজস্ব প্রতিনিধি, মালদা: ব্যাংকের লোন পরিশোধ করতে না পারায় গোবরজনা এলাকায় পঞ্চায়েত সদস্যের বাড়ি ও মিল সিল করল ব্যাংক কর্তৃপক্ষ।আইনি নির্দেশ মতই পুলিশ প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে শুক্রবার পঞ্চায়েত সদস্যের বাড়ি ও মুড়ির মিল সিল করে দেওয়া হয়।জানা গেছে, মালদার(Malda) রতুয়া ২ ব্লকের আড়াইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের গোবরজনা এলাকার বাসিন্দা তপন মন্ডল।

তিনি আড়াইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য। ২০০৮ সালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ৩৫ লক্ষ টাকা লোন নিয়েছিলেন এই ব্যাক্তি। দীর্ঘদিন ধরে ব্যাংক কর্তৃপক্ষ লোন পরিশোধ করতে বলা হলেও কোনভাবেই লোন পরিশোধ করছিলেন না এই পঞ্চায়েত সদস্য।অবশেষে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শিলিগুড়ির(Siliguri) আধিকারীদের উপস্থিতিতে বাড়ি ও মুড়ির মিল(Mill) সিল করে দেওয়া হলো শুক্রবার।

ব্যাংক কর্তৃপক্ষ জানাচ্ছে, আইনি নির্দেশ মতোই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগামীতে আইনি যা নির্দেশ হবে সে মতোই পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ। তবে এই প্রক্রিয়াকে ঘিরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি ।ছিল পুলিশ ফোর্স।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আউশগ্রামে ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ কলিতা মাজিকে প্রার্থী করল বিজেপি, প্রশ্ন তুলল তৃণমূল    

‘একতরফা সিদ্ধান্ত নেবেন না’, নন্দিনীদের অপসারণ নিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

কলকাতায় শুরু তুমুল ঝড়-শিলাবৃষ্টি, বাড়িমুখো অফিস যাত্রীদের চরম দুর্ভোগ

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ চার জেলায় জারি লাল সতর্কতা

সাহিত্যসম্রাটের পরিবারের সদস্যকে প্রার্থী করল বিজেপি, ‘‌বঙ্কিম দা’‌ ড্যামেজ কন্ট্রোলে কৌশল

আবার মমতা বনাম শুভেন্দু, পরাজয়ের ভয়ে দুই আসনে প্রার্থী করল বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ