চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রোগীর টাকা ফেরত দিয়ে সততার নজির সিভিক পুলিশের

নিজস্ব প্রতিনিধি, মালদা: পড়ে পাওয়া এক রোগীর টাকা ফেরত দিয়ে সততার নজির গড়লেন এক সিভিক ভলান্টিয়ার। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে শনিবার সকালে এই ঘটনাটি ঘটে। জানা যায় এদিন সকালে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে কর্তব্যরত অবস্থায় ছিলেন এক সিভিক ভলান্টিয়ার, তাঁর নাম গৌতম চৌধুরী।

ডিউটি করার সময় জরুরি বিভাগের সামনে ৫০০ টাকার নোটের একটি বান্ডেল কুড়িয়ে পান তিনি। ওই সিভিক ভলেন্টিয়ার গৌতম চৌধুরী জানান, জরুরী বিভাগের সামনে ডিউটি করার সময় ৮০০০ টাকা কুড়িয়ে পান তিনি। পরে খোঁজ খবর নেওয়ার পর প্রকৃত মালিকের হাতে সেই টাকা তুলে দেওয়া হয়। এদিকে জানা যায় এদিন সকালে লক্ষীনারায়নপুর থেকে এক অসুস্থ রোগীকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে নিয়ে যাওয়ার সময় ওই অসুস্থ রোগীর আত্মীয়রা পকেট থেকে টাকা পড়ে গিয়েছিলো। স্বভাবতই সিভিক ভলেন্টিয়ারের মাধ্যমে এই টাকাগুলো ফেরত পেয়ে খুশি ওই রোগীর পরিবার।

Published by:

Share Link:

More Releted News:

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ