Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মালদহ গার্লস হাই স্কুলে সাপের ডেরা,একের পর এক সাপ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: মালদহের স্কুলে সাপের ডেরা। একের পর এক সাপ উদ্ধার। অন্তত আটটি গোখরো সাপের হদিশ মিলল। আরও সাপ উদ্ধারের আশঙ্কা। স্কুল চত্বরে নৈশপ্রহরীর ঘর এবং আশপাশ এলাকা থেকে একের পর এক সাপ(Snake) উদ্ধার। মালদহ গার্লস হাই স্কুলের(Malda Girl’s High School) ঘটনা। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলে দেড় হাজারেরও বেশি ছাত্রী রয়েছে। স্কুল চলাকালীন সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। বন দফতরের সাহায্য চাইলো স্কুল কর্তৃপক্ষ। স্কুলে ঝোঁপঝাড় ও অপরিচ্ছন্নতা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক ও এলাকাবাসী। অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আর্জি। এর আগেও মালদার আরেকটি স্কুল থেকে সাপ উদ্ধারের ঘটনা ঘটেছিল।অন্যদিকে,বর্ষা রাজ্যে প্রবেশ করেছে। আর এতেই আতঙ্কে মালদার ইংরেজবাজারের ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

ইংরেজ বাজার পৌরসভার(Englishbazar Municipality) অন্যতম পিছিয়ে পড়া ওয়ার্ড এটি। এখানে নিকাশি ব্যবস্থা নেই ,রাস্তাঘাট নেই, বৃষ্টি জলে জলমগ্ন হয়ে পড়ে এই এলাকাতে। মানুষকে উঁচু জায়গায় আশ্রয় নিতে হয়। প্রতিবছর প্রতিশ্রুতি দেওয়া হয় সমস্যা সমাধানের। আজও হয়নি সমস্যার সমাধান। বৃষ্টি শুরু হতেই আতঙ্কে এলাকাবাসী।২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত সাহা বলেন, যা হয়েছে এই আমলেই এই এলাকার উন্নতি হয়েছে। তবে এলাকায় নিকাশি ও রাস্তা সমস্যা রয়েছে তা তিনি স্বীকার করে নেন।এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পুর সভাকে তীব্র কটাক্ষ ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ীর।

নির্দিষ্ট প্ল্যান করে এই সমস্যা সমাধানের চেষ্টা করছে পুরসভা । দাবি ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর(Chairman Krishnendu Narayan Chowdhury)। এদিকে,ফের উচ্ছেদ অভিযান চালালো জেলা প্রশাসন । এবার পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের আদিনা স্টেশন সংলগ্ন এলাকায় সরকারি জায়গার ওপর জবরদখল হয়ে থাকা ক্লাবকে উচ্ছেদ অভিযান চালালো প্রশাসন। সোমবার সকাল সকাল ঘটনা কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সংশ্লিষ্ট এলাকায় জুড়ে। এদিন সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং -এর নেতৃত্বে চলে এই অভিযান। এছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদা ব্লকের জয়েন্ট পৃথ্বীশ চ্যাটার্জী ,মালদা থানার আইসি মোমেন চক্রবর্তী ও ব্লক প্রশাসন।বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে এই অভিযান চালানো হয়। বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় সেই ক্লাব ঘর।

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

মঙ্গলবার বিকেলে ইস্তফা দেবেন মমতা?

পদত্যাগ করছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত

‘অপারেশন সিঁদুর’ অভিযানে হাফিজ সাঈদকে রক্ষায় লড়েছিল পাক সেনা?

বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলা হবে, এক্সপোস্টে বললেন শুভেন্দু

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী