জমি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে জেলাশাসক তদন্তের নির্দেশ দিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: পুকুর চুরিতো হতোই। এবার নদীর মাটি লোপাট করে পুকুর ভরাট।তাও আবার প্রকাশ্যে, শহরের মধ্যেই। জমি মাফিয়াদের দৌরাত্ম্যে লোপাট হয়ে যাচ্ছে নদীর মাটি। আর সেই মাটি নিয়ে গিয়ে ফেলা হচ্ছে পুকুরে। ইতিমধ্যেই এলাকার ছোটোখাটো পুকুর এভাবে ভরাট করে প্লট করে মোটা টাকায় বিক্রি হচ্ছে।

মালদা(Malda) শহরে সুকান্ত পল্লীতে(Sukantapally) অবাধে চলছে মহানন্দা(Mahananda) নদীর মাটি কাটা। সেই মাটি তুলে নিয়ে গিয়ে কাছের পুকুর বুঁজিয়ে ফেলা হচ্ছে। এলাকার মানুষ এই নিয়ে প্রতিবাদ করেছে কিন্তু বিশেষ লাভ হয় নি। বরং হুমকির ভয়ে পিছিয়ে আসতে হয়েছে। কারণ শাসক দলের প্রভাবশালীদের মদত রয়েছে সেখানে। বিজেপির কাউন্সিলর আবার এরমধ্যে শাসক দলের মদতের অভিযোগই তুলেছেন।

অন্যদিকে চোখের সামনে একে একে পুকুর ভরাট হতে দেখে চলেছে এলাকার ভুক্তভোগী মানুষ। পাল্টা দিয়েছেন তৃণমূলও।‌তবে এই খবর জেলাশাসক এর কাছে পৌঁছতেই দ্রুত তদন্তের নির্দেশ দিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। তদন্তের নেতৃত্বে রয়েছেন জেলার আধিকারিকরা। এখন দেখার বিষয় জমি মাফিয়াদের দৌরাত্ম্য রোধ হয় কিনা।

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত