পরপর তিনটি গুলি! বিহারে খুন হলেন মালদার পরিযায়ী শ্রমিক

বিহারে গুলি করে খুন করা হল বাংলার পরিযায়ী শ্রমিককে। মালদা জেলার হরিশচন্দ্রপুরের কাওয়ামারি গ্রামের শামীম আক্তার

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: বিহারে গুলি করে খুন করা হল বাংলার পরিযায়ী শ্রমিককে। মালদা জেলার হরিশচন্দ্রপুরের কাওয়ামারি গ্রামের শামীম আক্তার। এলাকায় জামাল নামেই পরিচিত ছিল সে। বাড়িতে জামালের তিন ভাই এবং এক বোন। রয়েছে স্ত্রী, কন্যা সন্তান এবং বৃদ্ধা মা। অভাবের সংসার। লকডাউনের আগে গাড়ি চালিয়ে রোজগার করতেন। কিন্তু পরে রোজগারে ভাটা পড়তেই পরিযায়ী শ্রমিক হিসেবে বিহারে কাজে যান। বিহারের পাটনার কারমালি চক বাইপাসে পাইপ পুশিংয়ের কাজ করতেন তিনি। অভিযোগ, সোমবার রাতে কাজ থেকে ফেরার সময় কেউ বা কারা শামীমকে লক্ষ্য করে গুলি চালায়। জানা গিয়েছে তার শরীরে তিনটি গুলি লেগেছে। হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

মঙ্গলবার তাঁর বাড়িতে খবর আসে। এরপরই তাঁর পরিবারের সঙ্গে গোটা গ্রাম শোকে ভেঙে পড়ে। খবর পেয়ে শামিমের বাড়িতে যান স্থানীয় তৃণমূল বিধায়ক তজমুল হোসেন। তিনি ওই পরিযায়ী শ্রমিকের পরিবারকে আর্থিক সাহ্যাযের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি বিজেপি শাসিত বিহারের আইনশৃঙ্খলা নিয়ে সরব হলেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, প্রকৃত দোষীদের শাস্তির জন্য তিনি বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। অপরদিকে বাড়ির একমাত্র রোজগেরের আকস্মিক মৃত্যুতে শোকে পাথর গোটা পরিবার।

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা

‘ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিন’, পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে দাবি দক্ষিণী নায়িকা জ্যোতিকা জ্যোতির