রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা মালদহের রতুয়া গ্রামীণ হাসপাতালে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলা এবং হাসপাতাল চত্বরে ভাঙচুরের অভিযোগ উঠেছে রোগীর পরিবারের বিরুদ্ধে। ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার অর্থাৎ আজ সকালে রতুয়ার এক বাসিন্দা বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় পরিবারের লোকজন তাঁকে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসকরা রোগীর মৃত্যুর খবর পরিবারের সদস্যদের জানান। কিন্তু সেই খবর মানতে চাননি তাঁরা। পরিবারের দাবি ছিল, রোগী তখনও জীবিত ছিলেন। এই বিষয়টি নিয়ে চিকিৎসক এবং রোগীর পরিবারের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আরও পড়ুন: সেবাশ্রয় কাণ্ডে এবার তলব অভিষেক ঘনিষ্ঠ চিকিৎসককে, বুধবার হাজিরার নির্দেশ

অভিযোগ, পরিবারের কয়েক জন সদস্য হাসপাতালের ভিতরে তাণ্ডব চালান। হাসপাতাল চত্বরে ভাঙচুরের পাশাপাশি চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের উপর হামলা চালানোর অভিযোগও উঠেছে। ঘটনায় মোট পাঁচ জন আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছয় পুলিশ। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতাল চত্বরে যাতে নতুন করে কোনও উত্তেজনা তৈরি না হয়, সে জন্য নিরাপত্তাও জোরদার করা হয়েছে। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ঠিক কী কারণে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠল এবং হামলা ও ভাঙচুরের ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল