সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, কালিয়াচক: মালদহ জেলার কালিয়াচক থেকে সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের দাপুটে তৃণমূল নেতা বকুল শেখ(Bakul Sk.) গ্রেফতার। সোমবার রাতে নওদা যদুপুর এলাকার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেছে কালিয়াচক থানার পুলিশ। মঙ্গলবার ধৃতকে মালদা আদালতে(Malda Court) পেশ করেন তদন্তকারী পুলিশ কর্তারা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছর মে মাসে সীমান্তে পাচারের আগেই বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে কালিয়াচক থানার পুলিশ। এই ঘটনায় নাম জড়ায় তৃণমূলের নওদা যদুপুর অঞ্চল কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক বকুল শেখের। যদিও ঘটনার পর থেকে বকুল শেখ গা ঢাকা দিয়েছিল বলে অভিযোগ।

যদিও এদিন আদালতে যাওয়ার পথে ধৃত বকুল শেখ দাবি করেছে, সোমবার রাতে তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। আচমকা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। যে ফেনসিডিল পাচারের কথা বলা হচ্ছে তার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন।কালিয়াচক থানার(Kaliyachak P.S.) পুলিশ জানিয়েছে, শুধু ফেনসিডিলই নয় , বিগত দিনে একাধিক সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের বেশ কিছু মামলা এই বকুল শেখের বিরুদ্ধে রয়েছে। সেইসব সংক্রান্ত মামলাও আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন তদন্তকারী পুলিশ কর্তারা। এর আগে কাফ সিরাপ পাচারে নাম প্রকাশ্যে আসে তৃণমূল নেতা মারুফ শেখের। এই নেতা মারুফ শেখ ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বাংলাদেশে পাথর রপ্তানি করতে যাওয়ার পথে একটি গাড়ি আটক করে বিএসএফ। মহদীপুর সীমান্ত দিয়ে এই এই লরিটি বাংলাদেশে(Bangladesh) যাওয়ার কথা ছিল পাথর নিয়ে।

সীমান্তে গাড়িটি আটক করে বিএসএফ এবং কাস্টমস তল্লাশি চালায়। বিএসএফ এবং কাস্টমসের যৌথ তল্লাশিতে প্রায় কোটি টাকার কাফ সিরাপ উদ্ধার করা হয়। এই ঘটনায় আকরামুল শেখ নামে লরি চালককে আটক করে বিএসএফ। উদ্ধার হয় ২২ হাজার ৮০০ বোতল কাফ সিরাপ। যার বাজার মূল্য প্রায় কোটি টাকা। কাফ সিরাপ গুলি বাজেয়াপ্ত করে কাস্টমস। আর এই ঘটনায় নাম উঠে আসে মহদীপুর সীমান্তে ক্লিয়ারেন্স এজেন্ট মারুফ শেখের। যিনি ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ও তৃণমূল নেতা। রপ্তানিকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরে মারুফ শেখ এই বেআইনি কাজের সাথে জড়িত। তার ফলে সীমান্তে রপ্তানিকারীরা সমস্যায় পড়ছেন। তৃণমূলের সরকার থাকায় একসময় তারা মুখ খুলতে পারতেন না। এখন এই মারুফ শেখের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন তারা।

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?