Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বীরঙ্গনা, সিসিটিভিতে চোর দেখে মুহূর্তে দৌড়ে গিয়ে পাকড়াও করলেন মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনের পর দিন বেড়ে চলেছে এলাকায় চুরির সংখ্যা। সিসিটিভি ফুটেজে দেখেও ধরা পড়ছিল না কোনও চোর। এমতাবস্থায় বাড়ির সিসিটিভি ক্যামেরায় চুরি করতে দেখা যায় একজন কে। এর পরই তিনি ধাওয়া করে চোর কে ধরতে সক্ষম হয় হন।

ঘটনাটি ঘটেছে বুধবার রাতে পুরাতন মালদা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাচামারি গভর্মেন্ট কলোনি এলাকায়। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে গণপ্রহার দেন। খবর পেয়ে পুরাতন মালদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তপ্ত জনতার হাত থেকে চোর সন্দেহে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় সূত্রে খবর, ১০ দিনের মধ্যে বাচামারির গভর্নমেন্ট কলোনি এলাকায় প্রায় ১২টি দামি সাইকেল চুরি হয়ে গিয়েছে। এলাকার কয়েকটি বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেছে সেই চুরি ধরাও পড়েছে। কিন্তু চোর ধরা পড়ছিল না। এ দিন এলাকার ব্যবসায়ী অধীর ঘোষের বাড়ির বারান্দা থেকে তাঁর ছেলের একটি দামি নতুন সাইকেল চুরি করে পালাবার চেষ্টা করে ওই যুবক।

ঘরের কাজ করতে করতেই বিষয়টি সিসিটিভি ক্যামেরায় দেখতে পান ঘোষ পরিবারের গৃহকর্ত্রী মিনতি দেবীর। তারপরই সশব্দে চোরের পিছু ধাওয়া করেন তিনি। বেগতিক বুঝে সাইকেল ফেলে ওই মহিলাকে অভিযুক্ত খুনের হুমকি দেয়। কিন্তু তারপরও মিনতি ভয় না পেয়ে চোরের গেঞ্জির কলাট ধরে চিৎকার শুরু করে দেন। আর তাতেই আশেপাশের লোকজন এসে ওই যুবককে ধরে ফেলেন।

মহিলা জানিয়েছেন, “এখানে প্রতিদিনই চুরির ঘটনা ঘটছে। আমার মতো অনেকেই চোর ধরার জন্য সজাগ রয়েছেন। হাতেনাতে অভিযুক্তকে এ দিন ধরতে পেরেছি।” তাঁর স্বামী অধীর বলেন, “অল্পবয়সি মাদকাসক্ত এই অপরাধমূলক কাজকর্ম করছিল। আগেও বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। কিন্তু চোর ধরা পড়ছিল না। এ দিন আমার স্ত্রী দৌড়ে গিয়ে অভিযুক্তকে ধরে ফেলে।”

পুরাতন মালদা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর শ্যাম মণ্ডল বলেন, “এলাকায় ব্রাউন সুগারের মতো বেআইনি নেশার কারবার চলছে। তাতেই কিছু অল্পবয়সিরা আসক্ত হচ্ছে। অবিলম্বে এই নেশা বন্ধ করার ক্ষেত্রে পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে।” প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পুরাতন মালদার তাঁতিপাড়া এলাকার ওই যুবকের বাড়ি। অভিযুক্তকে আটক করার পরই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

তাপপ্রবাহে বাড়ছে নীরব স্বাস্থ্যসঙ্কট, সতর্ক করলেন চিকিৎসকেরা

লাইভ ম্যাচে জয় শ্রী রাম! পকেট থেকে চিরকুট বের করে কী বার্তা দিলেন আইপিএল ক্রিকেটার?

হস্টেলের রুমে নারকীয় নির্যাতন! বন্ধুরা মিলে যা করলেন তরুণীর সাথে..ভাইরাল ভিডিও

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

আসানসোল দক্ষিণ থানার ওসিকে ক্লোজ, দায়িত্বে বিশ্বজিৎ মুখোপাধ্যায়

হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’

সোনা-রুপোর বাজারে বড় ধস! এক ধাক্কায় কতটা কমল দাম? জানুন আপডেট

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের অভিযোগ, বিশ্বকাপে জায়গা পাওয়া ঘিরে বাড়ল অনিশ্চয়তা

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা