পণের টাকা দিতে না পারায় লাগাতার যৌন নির্যাতন, স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা স্বামীর বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি : স্ত্রীর ওপর স্বামীর পাশবিক অত্যাচার।বিকৃত সহবাস।রোজ যৌন নির্যাতন। সঙ্গে নেশা করে মারধোর।স্ত্রীর বাপের বাড়ি থেকে টাকা দাবি করা হচ্ছিল।আর তা দিতে না পারায় স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা স্বামীর বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজার থানার অমৃতি এলাকার ঘটনা।ইতিমধ্যেই পুলিশ সুপারের দারস্থ হয়েছেন নির্যাতিতার মা।স্বামী ছাড়াও শ্বশুর বাড়ির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন নির্যাতিতার মা।

মর্মান্তিক এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসীরা।নির্যাতিতার মা ও তার প্রতিবেশীরা দাবি করেন বিয়ের পর থেকেই এই ধরনের অত্যাচার চলত নির্যাতিতার ওপর। তা সহ্য করেও সে শ্বশুরবাড়িতে থাকত।প্রায় বাবার বাড়ি থেকে টাকার দাবি করা হত।আর সেই টাকা না মেটালেই চলত অত্যাচার। সম্প্রতি ওই নির্যাতিতার বাবার বাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা দাবি করা হয়।তার মিটাতে না পারায় তাকে পুড়িয়ে মারার চেষ্টা করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা।

নির্যাতিতার পরিবারের অভিযোগ এর আগেও পুলিশের কাছে গিয়ে অভিযোগ লিখিয়েছেন তারা। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয় নি। পুলিশ সময় মতো ব্যবস্থা না নেওয়ায় পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তারা। একইসঙ্গে তাদের দাবি অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক।

আরও পড়ুন : ‘সুখে থেকো তুমি’, নিজে দাঁড়িয়ে থেকে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী!

উল্লেখ্য,একদিকে যখন প্রেম নিয়ে প্রতারণা চলছে তখন উলট পুরান দৃশ্য দেখা গেল উত্তরপ্রদেশে।স্বামী তার স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন। শুধু তাই নয় নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিবাহও দিলেন।এই ঘটনায় ধন্যি ধন্যি করছে সকলে।স্বামীর প্রশংসায় পঞ্চমুখ প্রতিবেশীরা।প্রেমিকের সঙ্গে নিজের স্ত্রীর বিয়ে দিলেন বাবলু নামের এক যুবক। স্ত্রী রাধিকার খুশির জন্য এত বড় ত্যাগ করলেন স্বামী বাবলু।স্ত্রীকে কথা দিলেন, ‘তুমি যাও নিশ্চিন্ত মনে। মনের মানুষের সঙ্গে সংসার করো। আমি আমাদের বাচ্চাদের দেখাশোনা করব।তাদের দায়িত্ব এখন থেকে আমার।’ স্বামীর এই ত্যাগে আবেগে কেঁদে ফেললেন স্ত্রী।

আজব কাণ্ড, সোনা-রুপোর গয়নার সঙ্গে ৩০ কেজি চিনি নিয়ে চম্পট চোরের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের ‘অবৈধ’ বিলবোর্ড ভাঙল পুরসভা, একাধিক তৃণমূলকর্মী আটক

রক্তদান শিবিরে ‘ভুয়ো’ মেডিক্যাল অফিসার! বিতর্কে ন্যাশনাল মেডিক্যালের বহু ডাক্তারি পড়ুয়া

রাখি বন্ধন উপলক্ষ্যে হাওড়া-শেওড়াফুলি-তারকেশ্বর সেকশনে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত দাদা, ময়নাতদন্তে দেহ নিয়ে যাওয়ার আগে রাখি বাঁধল বোন

অলক্ষ্যে হেসেছিলেন বিধাতা! ভিসা বাতিলেই নেপালের বিপর্যয় থেকে বাঁচলেন বাংলার বৃদ্ধা

নেপালের বন্যায় ভেসে আসা মৃত মহিলার কান থেকে দুল খুলে নিচ্ছে যুবক! ভাইরাল ভিডিও

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ে ‘বেআইনি’ বিলবোর্ড ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্তি গড়লেন সোনল দিনুশা

ডোপ টেস্টে ব্যর্থ! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করল ICC, মোছা হল রেকর্ডও