চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের সিভিক ভলান্টিয়ারের ‘দাদাগিরি’, তোলা না পেয়ে লরিচালককে বেধড়ক মারধর

নিজস্ব প্রতিনিধ: ফের সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি। দাবি মত টাকা না দেওয়ায় লরি চালককে ক্যাম্পের ভেতর ঢুকিয়ে বেধড়ক মারধর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিয়ো। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদায়। ইতিমধ্যেই হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই লরি চালক। ভুক্তভোগী ওই লরি চালকের নাম রুহুল আলী। তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া গ্রামে।এই ঘটনায় জখম হয়েছে গাড়ি চালক। বর্তমানে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

ওই লরি চালকের অভিযোগ উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে লরিতে করে গরু নিয়ে হরিশ্চন্দ্রপুরের মারাডান্গী এলাকায় আসছিলেন।হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলা বাড়ি নাকা চেকপোস্টের সামনে গাড়িটি দাঁড় করায় সিভিক ভলান্টিয়াররা। ১০০০ টাকা দাবি করা হয়। ৫০০ টাকা দিতে রাজি হয়েছিলেন ওই লরিচালক।এতেই ক্ষেপে গিয়ে ওই লরি চালককে গাড়ি থেকে নামিয়ে ক্যাম্পের ভিতর নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়।মারধর করার সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে চাললকে ঘরে নিয়ে গিয়ে বেধড়ক পেটাচ্ছে সিভিক।এই ভিডিয়ো যে লেন্সবন্দি হচ্ছে তা ভাবতে পারেন নি সিভিকরা।এই ঘটনায় ঐ তিন সিভিক ভলেন্টিয়ার এর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অবশ্য এখনও পর্যন্ত পুলিশের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, রাজ্যে পুলিশের সহায়ক হিসাবে জন্ম নিয়েছিল সিভিক ভলান্টিয়ার।কিন্তু সম্প্রতি তাদের বিরুদ্ধে নানান অভিযোগ উঠে আসছে। তারাই এখন শক্তিশালী বাহিনী। সম্প্রতি সিভিক শাসনের আড়ালে শোষণের অভিযোগ উঠছে! বেতন কম হলেও বেতের ওজন ভারী সিভিকের। চলছে ‘দাদাগিরি’। মালদায় সিভিক ভলান্টিয়ারদের দাপট নিয়ে ক্ষুব্ধ আমজনতা।

Published by:

Share Link:

More Releted News:

রতুয়ায় তৃণমূল বিধায়কের বাড়ির পাশ থেকে নীতিন নবীনের পরিবর্তনের ডাক

সুজাপুরে রোড শো’তে নজর কাড়লেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

ক্ষমতায় এলে মুসলিম অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানোর হুমকি হিমন্তের

মালদায় ভোটারদের নজর কাড়ার মরিয়া চেষ্টা ইংরেজ বাজারের সিপিএম প্রার্থীর

হবিবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অমল কিস্কু জোরকদমে চালালেন ভোট প্রচার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ