জল চুরির দায়ে মালদহের ৫০ গ্রামবাসীর বিরুদ্ধে এফআইআর দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি :  জল চুরির অভিযোগে মালদহের প্রায় ৫০ জন গ্রামবাসীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল পি এইচ ই দপ্তর। আর তা নিয়েই মালদহের ইংরেজবাজারের লক্ষ্মীপুর এলাকায় পি এইচ ই দপ্তরে বিক্ষোভ শুরু করেছে গ্রামবাসীরা। তাঁদের দাবি, এই অভিযোগ মিথ্যে। প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরই পাইপ লাইনের সংযোগ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর ‘স্বপ্নের জল জীবন জল মিশন’ প্রকল্পের মাধ্যমে তাঁদের বাড়িতে জলের পাইপ লাইনের সংযোগ দেওয়া হয়েছিল। এর জন্য তারা স্থানীয় পাম্প অপারেটরের কাছে প্রয়োজনীয় আধার কার্ড এবং ভোটার কার্ডের নথি জমা দিয়েছিল। অথচ পিএইচই দপ্তর থেকে জল চুরির মামলা করা হয়েছে তাঁদের নামে।

এদিকে এই বিষয়ে মালদা পি এইচ ই র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পারমিত কুমার মিত্র জানান, ‘জল চুরির একটা অভিযোগ আমরা ইংলিশ বাজার থানায় করেছি। পুলিশ তদন্ত করে দেখছে তারা বৈধ না অবৈধভাবে জলের সংযোগ নিয়েছিল তারপরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর একদিকে অতি সক্রিয়তার ছবি যখন সামনে, ঠিক তখনই অতি নিষ্ক্রিয়তারও ছবি উঠে এল মালদহে। মালদহের মালদা মানিকচক রাজ্য সড়কের ধারে পাইপ কেটে প্রকাশ্যে চলছে জল চুরি। তার পাশাপাশি ইংলিশ বাজারের সাতটারি এলাকায় জল চুরির অভিযোগ করা হয়েছে গ্ৰামবাসিদের বিরুদ্ধে। গ্রামবাসীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, অপচয় করা হচ্ছে পানীয় জল। ট্যাপকলের মুখ খোলা, অপচয় হচ্ছে জল। জলের অপচয়ের সঙ্গে সঙ্গে খাবার জল দিয়েই গাড়ি পরিষ্কার করা হচ্ছে।

অন্যদিকে ইংলিশ বাজারের এই সাতটারি এলাকাতেই একাধিক গ্রামে এখনো পানীয় জল পৌঁছায়নি। পানীয় জল ছাড়াই চলছে আস্ত একটি আই সি ডি এস সেন্টার। তাহলে প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর এক্ষেত্রে অতি সক্রিয় নয় কেন পি এইচ দপ্তর ? তাদের নজরে কেন এলো না এই সব বিষয় ? পিএইচির আধিকারিকরা এই বিষয়ে আগে থেকে সক্রিয় হয় নি কেন ?

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

জিরাটের গ্রামীণ হাসপাতালের নাম বদলে হল ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল’

ব্যান্ডেল-কাটোয়া শাখায় ১০ দিন ট্রেনের সময়সূচি বদল, কোন লোকাল কখন ছাড়বে?

মেগা ডার্বির কাউন্টডাউন শুরু! জানুন ডার্বির টিকিট কোথায়, কীভাবে বুক করবেন?

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

বিদেশের মাটিতে ভারতের জয়গান, নিউইয়র্কে FIA আয়োজন করল ‘ভারত বিয়ন্ড বর্ডারস ২.০’

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে হাবড়া পুরসভায় বিক্ষোভ মহিলাদের

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

যাদবপুর কাণ্ডে ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

‘SSB কোনও রাজনৈতিক দল নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকলেও আসতেন না,’ মমতাকে খোঁচা শাহের

বিপ্লব ঘটালেন জাপানি গবেষকরা, পুরুষ ইঁদুরের লিঙ্গ পরিবর্তন করে বানালেন….

কুণালের রং বদল! গেরুয়া উত্তরীয় পরে বিধানসভায় আসতেই শুরু জল্পনা

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত নবতিপর অভিনেত্রী জানকী