মমতার মান ভাঙাতে ফোন খাড়গের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনের আগেই  পশ্চিমবঙ্গ থেকে একাই লড়বেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুধু তাই নয় লোকসভা নির্বাচনে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের আসন ভাগাভাগি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মমতা। এই আবহেই তৃণমূলের তরফে জানা গিয়েছে, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

জানা গিয়েছে, এরআগে তৃণমূল সুপ্রিমকে চিঠি পাঠিয়েছেন খাড়গে। এছাড়াও তিনি বেশ কয়েকবার ইমেল ও পাঠিয়েছিলেন মমতাকে। তবে বাংলার মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোন উত্তর না পাওয়ায় বৃহস্পতিবার রাতে মমতাকে ফোন করেন  খাড়গে। তবে তাদের মধ্যে কি নিয়ে কথা হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।

বর্তমানে বাংলায় প্রবেশ করেছে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। এই কর্মসূচিতে যাতে তৃণমূল সুপ্রিম যোগদান করার আবেদন জানিয়েছেন কংগ্রেস সভাপতি। তবে এই ব্যাপারে তৃণমূলের  তপফে কিছু জানান হয়নি।

গত ২৪ শে জানুয়ারি পশ্চিমবঙ্গের  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,’লোকসভা নির্বাচনে বাংলা থেকে একাই লড়বে তৃণমূল।‘মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর সাংবাদিক বৈঠক করলেন কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ। তিনি বলেন,’ মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া INDIA জোট কল্পনা করা যায়না। মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল জোটের মূল স্তম্ভ। ‘

মমতা বলেন, ‘বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই। বাংলা নিয়ে কংগ্রেসের সঙ্গে কোনও কথা হয়নি। আমার সঙ্গে কারও কোনও কথা হয়নি। জোটসঙ্গী হিসাবে যে আসছে সেটাও কী একবারও জানিয়েছে আমাদের। কিছু জানায়নি। আমি INDIA জোটের প্রথম বৈঠকের প্রস্তাব দিয়েছিলাম। তখন প্রত্যাখান করেছিল। আমরা এখানে একাই লড়বো। ভোটের পরে ভাবব কাকে সমর্থন করবো। ওরা একা ৩০০ আসনে লড়াই করুক। বাকিটা আন্দলিক দলেরা লড়াই করবে। আমরা ওদের আসনে লড়তে যাচ্ছি না। ওরা যেন এপাশে ভাগ নিতে না আসে। জোট কারও একার নয়। জোটের শর্ত আঞ্চলিক দলগুলি নিজ নিজ এলাকায় লড়বে। লড়াইয়ের নেতৃত্ব দেবে। সেখানে ভাগ বসাতে এলে আমি বুঝে নেব।’ উল্লেখ্য, তৃণমূল সুপ্রিম এই বক্তব্যের পরেই চাপে পড়েছে কংগ্রেস।

 

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং