উত্তর-দক্ষিণে মমতা অভিষেকের জোড়া আক্রমণ, পাল্টা প্রচারে শাহ-রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, বঙ্গে উত্তাপ তত বাড়ছে। রাত পোহালেই নববর্ষ। তার আগেই রাজনৈতিক উত্তাপ বাড়াতে প্রচারে নামছে তিন দলের শীর্ষ নেতৃত্ব। বাংলার মন পেতে, আসন্ন নির্বাচনে ভোটার টানতে বদ্ধপরিকর সকলেই। নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। প্রথম দফার নির্বাচনের প্রচারের প্রায় শেষ লগ্নে এসেও থামতে নারাজ তাঁরা। অন্যদিকে পদ্মশিবির ও হাতশিবিরও বসে নেই। তাঁরাও প্রচার সারছেন।

রাজ্যে এসে ইতিমধ্যে জনসভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। এবার কংগ্রেসের হয়ে প্রচার করতে বাংলায় পা রাখতে চলেছেন রাহুল গান্ধী। জানা গিয়েছে, মঙ্গলবার সবং ও পিংলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের সমর্থনে সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তমলুক বিধানসভা, জগৎবল্লভপুর ও ডোমজুড়ের প্রার্থীদের হয়ে জনসভা রয়েছে তাঁর। এদিন পদযাত্রা নেই তৃণমূল নেত্রীর। কোচবিহার ও জলপাইগুড়িতে যাবেন অভিষেক। সেখানে কোচবিহারে পদযাত্রা ও জলপাইগুড়িতে জনসভা রয়েছে তাঁর। অন্যদিকে, প্রচারে এদিন রাজ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার ৩টি জনসভা রয়েছে তাঁর। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, মালদহের মানিকচক এবং গাজোলে সভা করবেন তিনি। তার আগে উত্তর দিনাজপুরে একটি রোড শো-ও করবেন তিনি।

পাশাপাশি আসন্ন বিধানসভা ভোটে কংগ্রেস প্রার্থীদের হয়ে প্রচারে নামছেন রাহুল গান্ধি। প্রদেশ কংগ্রেসের তরফে জানানো হয়েছে, উত্তর দিনাজপুর এবং মালদহের পাশাপাশি মুর্শিদাবাদেও জনসভা করবেন তিনি। বেলা ১১টায় তাঁর প্রথম সভা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়ামে। দুপুর ১টায় মালদহের চাঁচলের কালামবাগানের মাঠে দ্বিতীয় সভা। রাহুলের শেষ সভাটি হবে বিকেল ৩টেয় মুর্শিদাবাদে। নির্বাচনের প্রথম দফার আগে জোরদার প্রচারে সকল রাজনৈতিক দল। সবাই নিজের নিজের শক্তিপ্রয়োগে নামছে ময়দানে।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?