‘বিকাশবাবুদের গিয়ে বলুন আপনাদের চাকরি ফিরিয়ে দিতে’, নিশানা মমতার

মুখ্যমন্ত্রীর নিশানায় বিকাশরঞ্জন ভট্টাচার্য। আসানসোল থেকেই এই বামনেতা তথা আইনজীবীকে আক্রমণ শানলেন মুখ্যমন্ত্রী। বার্তা দিলেন বিক্ষোভকারীদেরও।

Share:

নিজস্ব প্রতিনিধি: হয়তো প্রসঙ্গটা উঠতই না। কিন্তু ৩-৪জন মহিলা কর্মীসভায় প্ল্যাকার্ড তুলে ধরে তাঁর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতেই মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আর সেই সময়েই তিনি নিশানা বানালেন বামেদের। নিশানা বানালেন কলকাতা পুরনিগমের প্রাক্তন মেয়র তথা রাজ্যসভার বাম সাংসদ ও বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে(Bikash Ranjan Bhattacharya)। সাম্প্রতিককালে কোনও বাম নেতা তথা আইনজীবীকে প্রকাশ্যে এভাবে আক্রমণ শানতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে। কিন্তু মঙ্গলবার মমতার নিশানায় বিদ্ধ হলেন বিকাশরঞ্জন। মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে(Asansol) ছিল মুখ্যমন্ত্রীর কর্মীসভা। সেখানেই সভা চলাকালীন সময়ে টেট(TET) উত্তীর্ণ ৩-৪জন মহিলা প্ল্যাকার্ড তুলে ধরে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন যা দেখে মুখ্যমন্ত্রী সাফ জবাবে বল ঠেলে দিলেন বিকাশবাবুর কোর্টে।

ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী? এদিন মুখ্যমন্ত্রী শিক্ষক(Teachers) নিয়োগ ঘিরে জটিলতার তৈরি হওয়া নিয়ে কার্যত চাকরিপ্রার্থীদেরই দায়ী করেন। তাঁদের দায়ের করা মামলার জন্যই যে আজ পরিস্থিতি এতটা ঘোরালো হয়ে উঠেছে এটাও জানান তিনি। এইসব মামলার জন্যই যে রাজ্যের স্কুলগুলিতে এখন নতুন করে শিক্ষক নিয়োগ হচ্ছে না সেটাও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, ‘১৭ হাজার শিক্ষকের চাকরি রয়েছে আমার কাছে। কিন্তু আমি নিয়োগ করব কীভাবে? আদালত অনুমতি না দিলে নিয়োগ করা তো সম্ভব নয়। আমি বরাবরই বলেছি, সব ক্ষেত্রেই আদালতের সিদ্ধান্ত মেনে চলতে হবে। বিকাশবাবু একের পর এক মামলা করছেন। আদালত নিয়োগ বন্ধ করে দিচ্ছে। ওনার তো অর্থের কোনও অভাব নেই। কিন্তু সমস্যায় ভুগতে হচ্ছে আপনাদের। আপনারা বিকাশবাবুদের গিয়ে বলুন, বিকাশবাবু আপনার তো টাকার অভাব নেই। কিন্তু আপনার করা মামলায় আমাদের ছেলেমেয়দের চাকরি চলে যাচ্ছে। চাকরি আটকে যাচ্ছে। আপনিই চাকরি করিয়ে দিন। ছেলেমেয়েদের চাকরি ফিরিয়ে দিন।’ তারপরেই বিক্ষোভকারীদের উদ্দেশ্য মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনারা মামলা তুলে নিন অথবা আপনাদের স্বপক্ষে রায় নিয়ে আসুন, আমি চাকরি দিতে প্রস্তুত।’

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসিকাণ্ডে অবশেষে থানায় হাজিরা অরূপ বিশ্বাসের

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

জলের মাঝখানে দাঁড়িয়ে রাজপ্রাসাদ! জানেন দেশের কোথায় অবস্থিত এই ওয়াটার প্যালেস?

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন