শুক্রে ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক, রয়েছে জনসভা ও পদযাত্রাও

Share:

নিজস্ব প্রতিনিধি : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন  দোরগোড়ায়। আগামী মঙ্গলবার শেষ হবে প্রথম দফার নির্বাচনের প্রচার। তাই শেষলগ্নে এসে প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে শাসক থেকে বিরোধী শিবির। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব থেকে বিরোধী শিবিরের নেতৃত্ব সকলের নজর এখন বাংলায়। সকলেই নিজের নিজের আসন বৃদ্ধি করতে বদ্ধপরিকর। তৃণমূলের টার্গেট যেমন ২৫০ আসন, বিজেপিও তেমন টার্গেট বাঁধছে। কিন্তু কোথাও গিয়ে নির্দিষ্ট আসন সংখ্যা বলতে পারছে না তাঁরা। অন্যদিকে, বাম-কংগ্রেসও আসন পেতে লড়াই করছে। সবপক্ষই নিজের নিজের প্রার্থীদের নিয়ে নির্বাচনী ময়দানে ঝাঁপাচ্ছে। শুক্রবার উত্তরবঙ্গে সভা সেরে দক্ষিণে প্রচার করবেন তৃণমূল সুপ্রিমো। তেমন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি কেন্দ্রে এদিন প্রচার করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ২টি জনসভা ও ১টি পদযাত্রা রয়েছে। কোচবিহার উত্তর ও কোচবিহার দক্ষিণের প্রার্থীদের হয়ে জনসভা করবেন তিনি। তারপরেই তিনি চলে আসবেন দুর্গাপুরে। সেখানে তৃণমূল প্রার্থী কবি দত্তের হয়ে পদযাত্রা রয়েছে তাঁর। স্টিল মার্কেট পাঁচ মাথার মোড় থেকে ভিরিঙ্গি টিএন স্কুল পর্যন্ত পদযাত্রা রয়েছে তাঁর। তারপরেই দমদম উত্তর ও দমদম দক্ষিণের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন দলনেত্রী। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন প্রচার করবেন সবং বিধানসভা কেন্দ্রের প্রার্থী মানস ভূইঞার সমর্থনে। তারপরেই তিনি পৌঁছে যাবেন হিঙ্গলগঞ্জের  প্রার্থীর সমর্থনে জনসভা করতে। এরপরেই রায়দিঘী বিধানসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে জনসভা করবেন। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৩টি জনসভা রয়েছে।

আসন্ন নির্বাচনে ২৫০ আসন পেয়ে চতুর্থবারের জন্য জয় পেতে মরিয়া তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপিও বাংলা দখলের স্বপ্ন দেখছে। যদিও বুথে স্তরে এখনও তেমনভাবে সংগঠন তৈরি করে উঠতে পারেনি তাঁরা।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?