ব্যবসায়ী সম্মেলনে যোগ দিতে নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী, জলের বোতল নিষিদ্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি : ব্যবসায়ী সম্মেলনে যোগ দিতে নেতাজি ইন্ডোরে (Netaji indoor Stadium) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মেসির কলকাতা সফর থেকে শিক্ষা নিয়ে জলের বোতল নিষিদ্ধ নেতাজি ইন্ডোরে (Netaji indoor Stadium)। বুধবার জলের বোতল নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না সেখানে। কড়াকড়ি ভাবে চেক করে তার পরেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে স্টেডিয়ামে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সিদ্ধান্ত কলকাতা পুলিশের (Kolkata Police)।

যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। জলের বোতল ছোঁড়া থেকে চেয়ার ভাঙচুরের ঘটনাও ঘটেছে। সেই থেকে শিক্ষা নিয়ে কড়া সতর্কতা কলকাতা পুলিশের। খেলার সময় জলের বোতল নিয়ে ঢোকা নিষিদ্ধ স্টেডিয়ামে (Stadium)। সেখানে কী করে এত বিপুল পরিমাণ জলের বোতল ভিতরে ঢুকেছে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। বুধবার নেতাজি ইন্ডোরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারের মতো বুধবারও যাতে একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সদা সতর্ক রয়েছে কলকাতা পুলিশ। কড়া নিরাপত্তার মাধ্যমে তল্লাশি চালিয়ে তবেই স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হচ্ছে। এদিনের অনুষ্ঠানের আগে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

জানা গিয়েছে, ছোট, বড়, মাঝারি প্রায় ১২ হাজার ব্যবসায়ী এদিন হাজির রয়েছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji indoor Stadium)। ব্যবসা সংক্রান্ত কথা নিয়ে আলোচনা, নিজেদের সমস্যার কথা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরাজ্যে ব্যবসার পথ কীভাবে আরও প্রশস্ত করা যায়, তা নিয়েই ওই আলোচনা হবে। ব্যবসায়ীরা সরকারের সঙ্গে একযোগে কীভাবে কাজ করতে পারেন, তা নিয়েও আলোচনা হবে।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য