‘ঝুঁকেগা নেহি, খেলা হবে’, বিজেপিকে চ্যালেঞ্জ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, মেটিয়াবুরুজ: বিজেপি আর মোদি সরকারের চাপের কাছে তৃণমূল কংগ্রেস ঝুঁকবে না বলে বলে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেছেন, ‘তৃণমূল কংগ্রেস রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বিজেপির বিরুদ্ধে লড়বে।  ঝুঁকেগা নেহি। খেলা হবে।’ শুধু বিজেপিকে নয়, সিপিএমকেও নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো। দমদম লোকসভা আসনে বিজেপি-সিপিএমের যোগসাজশের অভিযোগও তুলেছেন তিনি।

লোকসভা ভোটের শেষ দফার আগে দলীয় প্রার্থীদের হয়ে চরকির মতো ছুটে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারের শেষ লগ্নে ঝড় তুলছেন। বুধবার প্রথমে যাদবপুরের দলীয় প্রার্থী সায়নী ঘোষের হয়ে বারুইপুরে সভা করেন তিনি। তার পরে উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত পদযাত্রা করেন। ওই পদযাত্রা শেষেই পৌঁছে যান মেটিয়াবুরুজে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করতে।

মেটিয়াবুরুজের সভা থেকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, ‘কথায়-কথায় তৃণমূলকে চোর বলেন। প্রমাণ দেখান তৃণমূল চুরি করেছে। আমাদেরও অনেক ধমকান। কিন্তু আমাদের হুমকি দিয়ে কিছু করা যাবে না। আমরা লড়তে পারি। আমাকে, অভিষেককে অ্যারেস্ট করবে বলেছে। তো করো না?  কত জেল আছে দেখব। একবার দেখো অ্যারেস্ট করে। তার পরে দেখো কী হয়? চমকে-ধমকে কোনও লাভ হবে না। আপ কবর সে ডরতে হো, অউর কফন মেরা ইন্তেজার করতা হ্যায়।  তৃণমূল কংগ্রেস রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়বে বিজেপির বিরুদ্ধে। ঝুঁকেগা নেহি। খেলা হবে।’

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ও সিবিআই দিয়ে হেনস্থার প্রসঙ্গ তুলে তৃণমূল নেত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী হাঁটুর বয়সি একটা ছেলের সাথে রাজনীতি করছে। ওর পিছনে লাগছে। ও আড়াই বছর বয়স থেকে দল করছে। সিপিএম যখন আমাকে মেরেছিল, ও বলত, দিদিকে মারলে কেন সিপিএম জবাব দাও৷’ প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘এত মিথ্যাবাদী প্রধানমন্ত্রী আমার জীবনে কখনও দেখিনি। কথায়-কথায় মিথ্যা বলে। সকালে কাকদ্বীপে বলেছে, বাঁধ নির্মাণের জন্য নাকি টাকা দিয়েছে? সব মিথ্যা। আমরাই বাঁধ নির্মাণের জন্য খরচ করেছি। ১০০ দিনের কাজের টাকা দেয়নি। রাস্তা তৈরির টাকা দেয়নি। আবাসন প্রকল্পের টাকা দেয়নি। বলছে মোদি নাকি বিনামূল্যে বিদ্যু‍ৎ দিচ্ছে, গ্যাস দিচ্ছে। বিনামূল্যে গ্যাস-বিদ্যু‍ৎ পেয়েছেন কেউ? আগে তো জবাব দিন পিএম কেয়ারের টাকা, নোটবন্দির কালো টাকা কোথায় গেল? বিজেপির চেয়ে বড় ডাকাত কেউ নেই। সব কিছু বিক্রি করে দিচ্ছে।’

 বাংলায় নাগরিকত্ব সংশোধনী আইন, এনআরসি ও অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে দেওয়া হবে না বলেও এদিন ফের হুঙ্কার ছুড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জের সুরে বলেছেন, ‘বাংলায় এনআরসি, ইউসিসি, সিএএ করতে দেব না।’ মহেশতলায় পোশাক তৈরি শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ী ও শ্রমিকদের জন্য পোশাক হাব তৈরি করা হচ্ছে বলে ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো।

আরসিবি-র ট্রফি জয়ের পর ভক্তদের উপহার, মুম্বাইয়ে স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেললেন ডি ভিলিয়ার্স

হাতে নেই ভাল চিত্রনাট্য, কাজের সন্ধানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হৃতিকের, উদ্বিগ্ন ভক্তরা

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

কিউবার প্রেসিডেন্টের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি আমেরিকার

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই

বক্সঅফিসে সুনামি, মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা আয় ‘পেড্ডি’র

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করল NIA, সীমান্তে সতর্ক বিএসএফ

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

পছন্দের দফতর না জোটায় গোঁসা, শপথের দুদিনের মধ্যে রেগে ইস্তফা বর্ষীয়ান মন্ত্রীর

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন