ট্রেন, বাসে করে গুন্ডা না ঢোকে, সতর্ক থাকতে নির্দেশ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদহ: এসআইআরের ফলে রাজ্য়ে বহু ভোটারের নাম বাদ গিয়েছে, এমনটাই অভিযোগ। তেমনই এসআইআরের ফাঁকে ভিন রাজ্যের ভোটারদের বাংলার ভোটার তালিকায় ঢুকিয়ে দিচ্ছে বিজেপি। আর এতে সাহায্য করছে নির্বাচন কমিশন। এমনটাই বারবার অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। ভোটের সময়ে ট্রেনে করে এসে হোটেলে উঠবে এই ভিন রাজ্যের ভোটাররা। তারপর ভোট দিয়েই নিজেদের রাজ্যে চলে যাবে এমনই অভিযোগ আগেও করেছে রাজ্যের শাসকদল। এবার বিজেপির বিরুদ্ধে মালদহের মানিকচকের সভা থেকে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে মমতা বলেন, ‘সতর্ক থাকবেন ট্রেন, বাসে করে যাতে গুন্ডা না ঢোকে। লক্ষ্য রাখুন, বাইরে থেকে কারা আসছে, কোন হোটেলে থাকছে। টাকা আমদানি হচ্ছে বাইরে থেকে। কেন্দ্রীয় সরকার এর সঙ্গে যুক্ত। এজেন্সিকে দিয়ে এ সব করছে। আমি ভয় পাইনি। আপনারাও পাবেন না। বাংলাকে টার্গেট করেছে। আগামী দিন তৈরি থাকুন মোটাভাই। আমরা দিল্লিকে টার্গেট করছি। বিনাশকালে বুদ্ধিনাশ। হঠাৎ করে আচমকা দেখবেন, নিজেরাই নিজেদের পতন ঘটাবেন। অপেক্ষা করব সেই দিনের জন্য।’

আরও পড়ুনঃ মানিকচকে প্রার্থী বদল কেন? সভা মঞ্চে জানালেন মুখ্যমন্ত্রী

বিরোধীদের অভিযোগ ছিল, বিহার, মহারাষ্ট্র ও হরিয়ানার ভোটে ভিন রাজ্যের ভোটার ঢুকিয়েছিল বিজেপি। ভোটের আগের দিন রাতে ট্রেনে করে সেই ভোটাররা এসে ভোট দিয়েছেন। কোথাও গুন্ডামিও করেছিল বলে কংগ্রেস-সহ বিরোধীদের অভিযোগ ছিল। এবার ভোটপ্রচারে গিয়ে তেমনই অভিযোগ করলেন তৃণমূল নেত্রী। পাশাপাশি মানিকচকের সভা থেকে মমতা বলেন, ‘এ বারের ভোট অন্যকে দেবেন না। লোকসভায় কংগ্রেস এবং বিজেপি ভাগাভাগি করে জিতেছে। এরা বাংলায় বিজেপির সঙ্গে সমঝোতা করে চলে। পরিষ্কার বলছি, এই ভুল করবেন না। ওরা ডিটেনশন ক্যাম্প করবে। এনআরসি করবে। মানুষকে বিপাকে ফেলবে। তৃণমূল সরকার থাকলে একটি মানুষকেও অত্যাচার করা হবে না। শিবিরে পাঠানো হবে না। অশান্তি করে যারা ক্ষমতায় এসেছে, তারা মানুষের দুঃখ বুঝবে কী করে?’

সাবধান! আয় অপেক্ষা ব্যয় বেশি হবে, অযথা তর্কে জড়াবেন না, বিদেশ ভ্রমণের সুযোগ

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে