আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তৃণমূল বিধায়কের সাড়ে ৪ মাসের শিশুর নামকরণ করলেন মমতা

নিজস্ব প্রতিনিধি : সাড়ে ৪ মাসের শিশুকন্যাকে নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর (CM) অপেক্ষায় মা। তাঁর আবেদন, মেয়ের নামকরণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) । সোমবার বিধানসভায় নিজের ঘর থেকে বের হতেই মুখ্যমন্ত্রীর কাছে মেয়ে নামকরণের আবেদন জানান পূর্ব বর্ধমানের রায়নার তৃণমূল বিধায়ক শম্পা ধাড়া (Shampa Dhara) । বিধায়কের ইচ্ছেও পূরণ করেছেন মুখ্যমন্ত্রী। বিধায়ক কন্যার নাম দিয়েছে ঐশী। দলনেত্রীর কাছে অনেক আশা নিয়ে এসেছিলেন। সেই আশা পূরণ হয়েছে।

জানা গিয়েছে, বিধানসভায় এখন চলছে বাদল অধিবেশন। সেখানে হাজির হচ্ছে বিধায়করা। রায়নার বিধায়কও এসেছিলেন মাত্র সাড়ে ৪ মাসের মেয়েকে নিয়ে। দলনেত্রীর দেওয়া নামেই পরিচয় তৈরি হবে একরত্তির। এমনই আশা ছিল বিধায়ক মায়ের। সেই আশা মতই তাঁরা নাম হয়েছে ঐশী (OISHI) । মুখ্যমন্ত্রীর এই নামটি তাঁর খুব পছন্দ হয়েছে। বিধায়ক বলেছেন, দলনেত্রী দেওয়া নামেই পরিচিতি হবে তাঁর মেয়ের। মুখ্যমন্ত্রী তাঁর মেয়েকে আশীর্বাদও করেছেন। সোমবার বিধানসভায় একরত্তিকে কোলে নিয়ে তার নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী (CM) । তাকে আশীর্বাদও করেছেন।

জানা গিয়েছে, একরত্তির অন্নপ্রাশনের নিমন্ত্রণও পেয়েছেন মুখ্যমন্ত্রী (CM) ।আর কয়েকদিন পরেই মুখে ভাত হবে ছোট্ট ঐশীর। সেখানেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন রায়নার বিধায়ক শম্পা ধাড়া  (Shampa Dhara) । মুখ্যমন্ত্রীর পাশাপাশি অন্য বিধায়কদেরও নিমন্ত্রণ করেছেন তিনি। দলনেত্রীর আশীর্বাদ পেয়ে অত্যন্ত খুশী রায়নার বিধায়ক।

বিধানসভায় সোমবার অধিবেশনে কেন্দ্রীয় বঞ্চনা সহ একাধিক বিষয়ে সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজনীতির কচকচানি ছেড়ে এদিন নামকরণের ভূমিকাতেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে।

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ