গঙ্গা ভাঙন নিয়ে কেন্দ্রের ওপর ক্ষুব্ধ মমতা, দিলেন নির্দেশ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গার ভাঙন ঠেকাতে কেন্দ্রের ভূমিকায় রীতিমত ক্ষুব্ধ। ভাঙন ঠেকাতে মুখ্যসচিবের নেতৃত্বে গড়ে দিলেন কমিটিও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফরাক্কা বাঁধের(Farakka Barrage) জেরে কয়েক দশকে গঙ্গার ভাঙনের(Ganga Erosion) জেরে মালদা(Malda) ও মুর্শিদাবাদ(Murshidabad) জেলায় তলিয়ে গিয়েছে হাজার হাজার একর জমি, আমবাগান, বসতবাড়ি, ধর্মীয় স্থান মায় স্কুলও। একই সঙ্গে সেই ভাঙনের জেরে সর্বহারা হয়েছেন কয়েক লক্ষ মানুষ। কিন্তু এখনও এও ভাঙন ঠেকাতে কেন্দ্র সরকার প্রায় কিছুই করেনি বললে চলে। না পুনর্বাসনে তাঁরা কোনও সহায়তা করেছে না ক্ষতিগ্রস্থদের কোনও আর্থিক ক্ষতিপূরণ দিয়েছে। ভাঙন ঠেকাতেও সেভাবে তাঁরা প্রায় কিছুই করেনি বললেই চলে। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) গঙ্গার এই ভাঙন ঠেকাতে কেন্দ্রের ভূমিকায় রীতিমত ক্ষুব্ধ। আর তার জেরেই এদিন তিনি মালদা জেলার প্রশাসনিক বৈঠক থেকে একদিকে যেমন কড়া বার্তা দিয়েছেন, তেমনি সেচ দফতরকে পদক্ষেপ করতেও নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন NRC করতে দেব না, Voter List-এ নাম তুলুন, মালদায় বার্তা মমতার

মালদা জেলার ইংরেজবাজার শহরের বুকে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী গঙ্গার ভাঙন প্রসঙ্গে সেচ দফতরের সচিব প্রভাত মিশ্রকে উদ্দেশ্য করেই কথা শুরু করেন। তিনি বলেন, ‘গঙ্গা ভাঙনটা কী হবে বলো তো প্রভাত। টাকা দিচ্ছ। কিন্তু টাকাতো জলে চলে যাচ্ছে। ১০ বছরের জন্য একটা প্ল্যান তৈরি করো। গঙ্গা ভাঙন টা মারাত্মক হচ্ছে। এটা কেন্দ্রের সাবজেক্ট। তবে ওরা কিছু করে না। একটা এক্সপার্ট কমিটি করে কাজ করতে হবে। কেন্দ্র যখন বাংলাদেশের সঙ্গে ফারাক্কা চুক্তি করেছিল। আমরা জল দিয়েছিলাম। তার ৭০০ কোটি টাকা এখনও দেয়নি। বিগত ৫ বছরে রাজ্য ৫ হাজার কোটি টাকা খরচ করেছি গঙ্গা ভাঙন ঠেকাতে। আমরা কিছুটা আটকেছি। কিন্তু ঠেকানো যাচ্ছে না। টাকাটা জ্বলে চলে যাচ্ছে। মুখ্যসচিবকে বলব নীতি আয়োগের সঙ্গে। যদি এই ভাঙন নিয়ে বিশ্ব ব্যাংকের মতো সংস্থার সঙ্গে কথা বলা যায়, সেটাও বলো। গঙ্গা ভাঙন ঠেকাতে ৫০ কোটি টাকা খরচ করবে রাজ্য। পরের বছর আবার ৫০ কোটি টাকা দেবে রাজ্য। কিন্তু ব্ল্যাক লিস্টেড ঠিকাদারদের কাজ দেবেন না। শুধু বোলডার ফেলে পালিয়ে যাবে তা চলবে না। কন্ট্রাকটর দের উপর কেন্দ্রীয় ভাবে নজরদারি চলবে। মুখ্যসচিবকে বলব ভাঙন রোধে ভেটিভার ঘাস লাগাতে হবে। ৫ থেকে ৬ কিলোমিটার বাড়ি করতে না দেওয়া যেতে পারে। অনেকে আবার এসে জোর করে বাড়ি করে ফেলে। কমিটিতে মুখ্যসচিব ছাড়াও থাকবে বন, সেচ, পঞ্চায়েত আর অর্থ দফতরের সচিবরাও থাকবেন।’

‘ক্ষমা চান, নিজের প্রাণ বাঁচান,’ টাইগার শ্রফের গাড়িতে হামলার পর সলমনকে বার্তা বিষ্ণোই গোষ্ঠীর

১০০০ কিমি হেঁটে প্রিয় ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ ভক্তের, হার্দিকের আচরণে মুগ্ধ নেটপাড়া

তান্ত্রিকের কথায় স্ত্রীর মুণ্ডু কেটে মন্দিরে রেখে গেল যুবক! ‘খুন’ বাবাও, গ্রেফতার অভিযুক্ত

নষ্ট ফসল, অধরা মেয়েকে ডাক্তার করার স্বপ্ন! ভিডিও বার্তা দিয়েই চরম পদক্ষেপ কৃষকের

সোশ্যাল মিডিয়ায় জঙ্গি-যোগের সন্দেহ! কর্নাটকে গ্রেফতার বাংলার যুবক

চোরবাগানের ঘটনায় আজ মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী

ছেলে টাইগার শ্রফের উপর হামলার পর প্রথমবার জনসমক্ষে জ্যাকি, কোথায় দেখা গেল অভিনেতাকে?

নাটোরে বালিবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৪, আহত ২০

নবমীতে প্যান্ডেল হপিংয়ে বাধা দেবে বৃষ্টি? জেনে নিন কলকাতা থেকে উত্তরবঙ্গ সব জেলার পূর্বাভাস

কলম্বিয়ায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃত ১৪, আহত একাধিক

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

নবমীর ভোররাতে বাঘাযতীন বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই শতাধিক দোকান

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা