১৫ বছরে ২ কোটি কর্মসংস্থান, ‘উন্নয়নের পাঁচালি’ প্রকাশ করে দাবি মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৫ বছরের উন্নয়নের খতিয়ান পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন দফতরের সভাঘরে সব দফতরের রিপোর্ট কার্ড পেশ করলেন তৃণমূল সুপ্রিমো। উন্নয়নের পাঁচালীর মাধ্যমে মানুষের কাছে কৈফিয়ত প্রদান করলেন মুখমন্ত্রী। ১৪ বছরে ২ কোটি কর্মসংস্থানের দাবি রাজ্য সরকারের। ১ কোটি ৭২ লক্ষ মানুষ দারিদ্র সীমার বাইরে চলে গিয়েছেন। বেকারত্বের হার ৪০ শতাংশ কমেছে। দেউচা পাচামিতে এক লক্ষ কর্ম সংস্থান হওয়ারও দাবি করেছেন তিনি।

মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিটি দফতর গত ১৪ বছরের কাজের বিস্তারিত বিবরণ, সাফল্যের সূচক এবং জনকল্যাণমূলক প্রকল্পে লাভবান মানুষের সংখ্যা নিয়ে তথ্য সংগ্রহ করেছে। কর আদায় বেড়েছে ৫.৩৩ শতাংশ।  উন্নয়নের পাঁচালী শুরু হয়েছে ২০১১ সাল থেকে। অর্থনৈতিক করিডরের জন্য আরও ১ কোটি চাকরি হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। ৩১ লক্ষ ৭৭ হাজার পরিযায়ী শ্রমিক ঘরে ফিরেছেন। তাঁদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে, শ্রমশ্রী প্রকল্পের অন্তর্ভূক্ত করা হয়েছে।

২ কোটি ২১ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়েছে। ২২ লক্ষ ২ হাজার জন রূপশ্রীর সুবিধা পেয়েছে। ২ কোটি ৪৫ লক্ষ পরিবার স্বাস্থ্যসাথীর আওতাভূক্ত রয়েছে। ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১ কোটি ৭২ লক্ষ মানুষকে দারিদ্র সীমার উপরে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নির্মাণ শিল্পে মাত্র দুবছরে ৪৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। দুর্গাপুজো সহ মেলা থেকে ১ লক্ষ কোটি টাকার বেশি ব্যবসা হয়েছে রাজ্যে। কৃষিক্ষেত্রে ৯.১৬ গুন। ১ কোটি মহিলা কন্যাশ্রী পাচ্ছেন।

আরও পড়ুন:  বাংলার বকেয়া ১.৮৭ লক্ষ কোটি টাকা কেন্দ্র দেয়নি, সুর চড়ালেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায় গর্ব সহকারে বলেন, “বাংলা এখন সারা দেশের কাছে মডেল’। বাংলার বাড়ি প্রকল্পের ৬৭ লক্ষ ৬৯ হাজার মানুষ ঘর পেয়েছেন। বাংলা সড়ক যোজনায় ২০১১ সাল থেকে ১ লক্ষ ৩০ হাজার গ্রামীণ রাস্তা তৈরি করা হয়েছে। ১৪ বছরে ৯৯ লক্ষ লোক পানীয় জলের সুবিধা পেয়েছে। ১০০ দিনের কাজেও এগিয়ে বাংলা। স্বাস্থ্য ক্ষেত্রে বাজেট ছয় গুণ বেড়েছে।

১ হাজার ৭০০ কোটি টাকায় গঙ্গাসাগর সেতু নির্মাণ হয়েছে।  ১২ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী চালু হয়েছে। বাংলা সড়ক যোজনায় ১ লক্ষ ৩০ হাজার টাকা খরচ হয়েছে। দুয়ারে রেশন প্রকল্পে ৭ কোটি ৪১ লক্ষ মানুষ রেশন পান। ৯ কোটি মানুষ রয়েছেন খাদ্যসাথীর তালিকায়। কৃষকবন্ধু পাচ্ছেন ১ কোটি ৬০ হাজার বেশি কৃষক। ১২টি রাজ্যে ডিম সরবরাহ করা হচ্ছে। পথশ্রী প্রকল্পে ২০ হাজার কিলোমিটারের বেশি রাস্তা তৈরি হয়েছে।  শিল্পে ২ কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে। মুরগির খাবারের দাম বাড়িয়েছে কেন্দ্র। চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হয়েছে। জমির পাট্টা দেওয়া হয়েছে। তাই মুরগির খাবার তৈরিতে স্বনির্ভর হচ্ছে বাংলা। মঙ্গলবার রাস্তার টাকা কেন্দ্রকে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর