শহিদ জওয়ান ঝন্টু আলি শেখের স্ত্রীকে সরকারি চাকরি মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, মু্র্শিদাবাদ : পহেলগাঁও জঙ্গি হামলায় শহিদ জওয়ান ঝন্টু আলি শেখের স্ত্রীয়ের জন্য আগেই সরকারি চাকরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ঝন্টু আলি শেখের স্ত্রী শাহনাজ পারভিনকে হোম গার্ডের চাকরির জয়েনিং লেটার ও ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্য দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূতির ছাবঘাটি ক্ষুদিরাম দাস বিদ্যালয়ের সংলগ্ন মাঠে পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকেই সাহায্যের কথা জানিয়েছেন।

মুর্শিদাবাদের সূতিতে প্রশাসনিক সভায় নিহতের স্ত্রীকে পাশে নিয়েই চাকরি ও আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। নিহত জওয়ানের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার।

 

পহেলগাঁওকাণ্ডের পরের দিনই কাশ্মীরের উধমপুরে জঙ্গি দমন আভিযানে গিয়ে প্রাণ হারিয়েছিলেন নদিয়ার তেহট্টের বাসিন্দা তথা সেনা জওয়ান ঝন্টু আলি শেখ। দেশকে সুরক্ষিত রাখতে বীরের মতোই আত্মবলিদান দিয়েছিলেন। সেই শহিদ জওয়ানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬ এপ্রিল নবান্নে রাজ্যের প্রশাসনিক প্রধান ঘোষণা করেছিলেন শহিদ জওয়ান ঝন্টু আলি শেখের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়া হচ্ছে। পাশাপাশি তাঁর পরিবারকেও ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। একই সঙ্গে কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে প্রাণ হারানো রাজ্যের তিন বাসিন্দা সমীর গুহ, বিতান অধিকারী ও মণীশরঞ্জন মিশ্রের পরিবারকেও ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে বলে ঘোষণা করা হয়েছে।

সেই মতো মঙ্গলবার নিহত ঝন্টু আলি শেখের স্ত্রীয়ের হাতে চাকরির জয়নিং লেটার তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সব রকমভাবে নিহত জওয়ানের পরিবারের পাশে থাকার কথাও সূতির প্রশাসনিক মঞ্চ থেকে বলেছেন মুখ্যমন্ত্রী।

 

হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে টাকা-গয়না নিয়ে চম্পট দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত এক ভারতীয় নাবিক

বৃষ্টি ও ভূমিধসের বাধা কাটিয়ে টানা ৬ দিন পর ফের শুরু অমরনাথ যাত্রা

মেডিকেল এমার্জেন্সি থেকে টার্ম ইনশিয়োরেন্স, জেনে নিন মধ্যবিত্তের সুরক্ষাকারী ৫টি বিমা

বাজেট অধিবেশনের শেষ দিনে বড় চমক, ক‍্যাগ রিপোর্ট পেশ করবেন মুখ্যমন্ত্রী

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

নিরামিষাশীদের জন্য বিকল্প উৎস, প্রোটিনের চাহিদা পূরণ করবে কোন ৫ ফল?  

২৯ জুলাই গুরুপূর্ণিমা, জেনে নিন গুরু উপাসনার তিথি ও পুজো পদ্ধতি

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

টাকা আসছে না ঘরে? সোফার পিছনের দেওয়ালে এই ছবি রাখুন

আজ শনিবার দেবশয়নী একাদশী, ৪ রাশির জাতকদের ভাগ্য চমকাবে

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু