‘মানুষ প্রতিবাদ করলেই NIA ঢুকিয়ে দিচ্ছে’, এজেন্সিরাজের বিরুদ্ধে সরব মমতা

NIA-CBI, বিজেপির ভাই। ED- ইনকাম ট্যাক্স, বিজেপির টাকা তোলার বক্স। মানুষ ওদের অন্যায়ের প্রতিবাদ করলেই NIA ঢুকিয়ে দিচ্ছে ঘরে ঘরে - সরব মমতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার পুরুলিয়ার(Purulia) মাটি থেকে কেন্দ্র ও বিজেপির এজেন্সিরাজের বিরুদ্ধে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সরব হলেন, NIA, CBI, ED, Income Tax নিয়েও। এদিন কাশিপুরে(Kashipur) ছিল পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে তৃণমূলের(TMC) জনসভা। সেই সভা থেকেই দেশজুড়ে কায়েম হওয়া এজেন্সিরাজ নিয়ে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো। সরব হয়েছেন অভিন্ন দেওয়ানি আইন এবং CAA নিয়েও। জানিয়েছেন, ‘NIA-CBI, বিজেপির ভাই। ED- ইনকাম ট্যাক্স, বিজেপির টাকা তোলার বক্স। ওদের আছে ইডির ভাণ্ডার। আমাদের আছে লক্ষ্মীর ভাণ্ডার। ওদের আছে এনআইএ’র ভান্ডার। আর আমাদের আছে কৃষির ভাণ্ডার। ওদের আছে সিবিআইয়ের ভান্ডার। আমাদের আছে শস্য ভাণ্ডার। বলছে বিজেপি(BJP) করো। কেন বিজেপি করবে? অত্যাচারী সরকার। একটা দানবীয় সরকার। অশুভ সরকার।’

এদিন মমতা বলেন, ‘মানুষ ওদের অন্যায়ের প্রতিবাদ করলেই NIA ঢুকিয়ে দিচ্ছে ঘরে ঘরে। মধ্যরাতে মহিলারা ঘুমোচ্ছে, তখন গদ্দারের এলাকায় পুলিশকে না জানিয়ে চলে গেল। পুলিশের ড্রেস পরে তো সিঙ্গুর, নন্দীগ্রামে অনেকে বদমাইশি করেছে। মায়েরা কী করে বুঝবে? মেয়েরা কী করে বুঝবে? বাইরে থেকে যদি কেউ হামলা করতে আসে। মা-বোনেরা প্রতিবাদ করল, তাঁদের বিরুদ্ধে ডায়েরি করে দিয়েছে। বলছে, তৃণমূলের সব বুথ এজেন্টদের গ্রেফতার করো। আবার রামনবমী আসছে, দেখবেন একটা চকোলেট বোমা পড়লেও এনআই-কে ঢুকিয়ে দেবে। এনআইএ-র কোন অধিকার আছে? পুরুলিয়াতেও শুনেছি, সব হোটেলে গিয়ে খোঁজ নিচ্ছে, কোন পার্টির কে কে আছে, তোমার কী? তোমার কি কাজ? কোন পার্টি কোন হোটেলে থাকবে? থাকবে কোথায়, তোমার মাথায়? যে হেলিকপ্টারটা নিয়ে প্রোগ্রাম করি, সেটাতেও পার্টির টাকায় ভাড়া করি।’

মমতা বলেন, ‘ভয় দেখাচ্ছে, বলছে বিজেপি করো। দেশের সব নেতাকে গ্রেফতার করছে। বেছে বেছে দলীয় নেতাদের গ্রেফতার করা হচ্ছে। আর মোদিবাবু গ্যারান্টি দিচ্ছে। আপনার গ্যারান্টি মানে নোটবন্দি। আপনার গ্যারান্টি মানে সিবিআই। আবার অভিন্ন দেওয়ানি আইন পাশ করিয়েছে। আগামী দিনে তাতে সংরক্ষণ থাকবে কি না জানি না। ক্যা পাশ করিয়েছে। নিজের ধর্ম মতো বিয়ে করতে পারবেন না। সবার ঘর কেড়ে নেবে। মিছিল করুন, মিটিং করুন, দাঙ্গা করবেন না। এরা দাঙ্গা করে। প্ররোচনায় পা দেবেন না। নিজের মতো থাকবেন। ওরা এক দিন নাচবে। আপনারা পর দিন শান্তির মিছিল করবেন।’

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪