আজই প্রকাশ হবে তৃণমূলের প্রার্থী তালিকা, নতুন মুখ কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরের দিনেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাম ও বিজেপি। বামেরা ১৯২ আসনে এবং ১৪৪ আসনে প্রার্থী ঘোষণা করেছে গেরুয়া শিবির। আজ মঙ্গলবার (১৭ মার্চ) প্রার্থী তালিকা প্রকাশ করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট থেকে এই প্রার্থী তালিকা ঘোষণা করবেন তিনি।

চলতি বছরের তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে চর্চা রয়েছে তুঙ্গে। পুরনো কারা টিকিট পাবেন, কারা বাদ পড়বেন, নতুন মুখ কারা হবেন সবটা নিয়েই জল্পনা রয়েছে। তবে জানা গিয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা হবে চমকপ্রদ। সরকারিভাবে তৃণমূলের বর্তমান বিধায়ক সংখ্যা ২১৯। তারমধ্যে ১৬ জন মন্ত্রিসহ ৫৭ জন বিধায়কের বয়স ৭০ পেরিয়েছে। ফলে তাদের মধ্যে কারা প্রার্থী হবেন সেটা নিয়ে একটা জল্পনা রয়েছে। গত বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে ২৯১ আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল। পাহাড়ের তিনটি আসন ফাঁকা রাখা হয়েছিল স্থানীয় রাজনৈতিক দলের জন্য। ইতিমধ্যেই দার্জিলিং কার্শিয়াং ও কালিম্পং আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন অনিত থাপা। ফলে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল ২৯৪ আসন নাকি ২৯১ আসনেই প্রার্থী দেয় সেটাও দেখার।

জানা গিয়েছে, তৃণমূল নেতাদের পারফর্মেন্স কেমন? মানুষের পাশে থেকে কেমন কাজ করছেন? সারা বছর পারফর্মেন্সের নিরিখে প্রার্থীতালিকা প্রস্তুত করেছিল তৃণমূল। মঙ্গলবার সেটাই সামনে আসবে। এবারের প্রার্থী তালিকায় বেশ কিছু চমক রয়েছে বলে জানা গিয়েছে। সাম্ভাব্য নতুন মুখ দেখা যেতে পারে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। তাঁকে নিয়ে জোর চর্চায় রয়েছে। প্রাক্তন ছাত্রনেত্রী জয়া দত্ত এবং যুব নেতা দেবরাজ চক্রবর্তীর নামও সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছে বলে খবর। চমক হিসেবে থাকতে পারে সদ্য তৃণমূলে আসা প্রতিকুর রহমানও। প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও। বিনোদন জগত থেকে প্রতিবছর নতুন মুখ থাকে। এবার নাম থাকতে পারে ইমন চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম। 

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

মাত্র ১০০ টাকায় জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার