চার বছর বাদে মাওবাদীদের আঁতুড়ঘর বেলপাহাড়িতে মমতা

আগামী ১৫ নভেম্বর আদিবাসী বীর বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে ওই দিন বেলপাহাড়ির সাহাড়ির মাঠে সভা করবেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: চার বছর আগে পঞ্চায়েত ভোটে ঝাড়গ্রামে বেশ বড়সড় ধাক্কা খেয়েছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। যার জেরে লোকসভা ভোটে হাতছাড়া হয়েছিল ঝাড়গ্রাম আসনটি। বিধানসভা ভোটে অবশ্য সেই ধাক্কা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিল ঘাসফুল শিবির। তবুও কোনও ঝুঁকি নিতে রাজি নন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আদিবাসী ভোটকে পাখির চোখ করে চার বছর বাদে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে আসছেন তিনি।  আগামী ১৫ নভেম্বর আদিবাসী বীর বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে ওই দিন বেলপাহাড়ির সাহাড়ির মাঠে সভা করবেন তিনি। বিরসা মুন্ডার পূর্ণাবয়ব মূর্তির উদ্বোধন করবেন।

মুখ্যমন্ত্রীর কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে স্থানীয় জেলা প্রশাসন ও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কতজন গুণীকে সংবর্ধনা দেওয়া হবে এবং কোন-কোন পরিষেবা কতদজনের হাতে তুলে দেওয়া হবে, তা নিয়ে সিদ্ধান্ত নিতে এদিন বৈঠকে বসেছিলেন জেলাশাসক সুনীল আগরওয়াল, মহকুমা শাসক বাবুলাল মাহাতো সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা। সূত্রের খবর, মঙ্গলবার কলকাতা থেকে কপ্টারে চেপে দুপুর দুটো নাগাদ বেলপাহাড়িতে আসবেন মুখ্যমন্ত্রী। কর্মসূচি শেষে সড়ক পথে ঝাড়গ্রামের সরকারি অতিথিশালায় রাত্রিবাস করবেন। বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেশ কয়েকজনের হাতে জমির দলিল এবং আদিবাসী শিল্পীদের হাতে ধামসা, মাদল তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সভা সফল করতে কোমর কষে ঝাঁপাচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্বও। শনিবার এক বৈঠকেও বসেছিলেন শাসকদলের স্থানীয় নেতারা। উপস্থিত ছিলেন নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রাহালা হাঁসদা। গত মে মাসেই প্রশাসনিক বৈঠকে যোগ দিতে ঝাড়গ্রাম গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকেই ঘোষণা করেছিলেন, ‘বিরসা মুন্ডার জন্মদিনে ফের আসবেন জেলায়।’ সেই কথা রাখতেই ১৫ নভেম্বর মাওবাদীদের আঁতুড়ঘর পা রাখছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!