দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেড় কিলোমিটার হেঁটে জয়নগরের অনুষ্ঠান স্থলে মুখ্যমন্ত্রী

Courtesy - Facebook

নিজস্ব প্রতিনিধি: জনসংযোগে(Public Relations)) তাঁর জুড়ে মেলা ভার। একথা তাঁর তাবড় তাবড় বিরোধীরাও এককথায় স্বীকার করতে বাধ্য হন। যখনই তিনি কোথাও যান তখনই রাস্তায় বেড়িয়ে যাবতীয় নিরাপত্তাকে দূরে সরিয়ে রেখে মানুষের কাছে পৌঁছে যান। তাঁদের আপনজন হয়ে ওঠেন। তাঁদের অন্তরের কথা, দুঃখের কথা, চাহিদার কথা, দাবিদাওয়ার কথা শুনে নেন। সেই সব কথা শুনে প্রয়োজনীয় পদক্ষেপও নেন। এদিন অর্থাৎ মঙ্গলবার ৯ জানুয়ারি, সেই জনসংযোগ সারতে ভুললেন না তিনি মানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন হেলিপ্যাড থেকে প্রায় দেড় কিমি রাস্তা পায়ে হেঁটে জনসংযোগ সারতে সারতে সরকারি অনুষ্ঠানস্থলে এসে পৌঁছান মুখ্যমন্ত্রী। রাস্তায় সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা জানতে চান তিনি। এই ভাবেই এদিন সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে সরকারি প্রকল্পের নানা পরিষেবা প্রদান অনুষ্ঠানের আগে জনসংযোগ সারলেন মুখ্যমন্ত্রী।

গতকালই ২ দিনের দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলা সফরে বেড়িয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল গিয়েছিলেন গঙ্গাসাগরে(Gangasagar)। সেখানে তিনি মেলার পরিকাঠামো খতিয়ে দেখা ছাড়াও সরকারি ভাবে মেলার উদ্বোধন করেন তিনি। এদিন সেই গঙ্গাসাগর থেকে কলকাতায় ফেরার পথে তিনি যোগ দিয়েছেন জয়নগর-মজিলপুর পুরসভার পাশেই থাকা বহড়ুতে সরকারি অনুষ্ঠানে। জয়নগর-১ ব্লকের বহড়ু(Jaynagar Baharu) হাইস্কুলের মাঠের অনুষ্ঠানে এদিন ৫৪২ কোটি টাকারও বেশি অর্থ মূল্যের প্রকল্প উদ্বোধন ও শিলান্যাস এবং পরিষেবা প্রদান করেন। অনুষ্ঠান স্থলে এদিন আদিবাসী শিল্পীরাও এসেছিলেন। মূঈল মঞ্চে ওঠার আগে মুখ্যমন্ত্রী সেই শিল্পী দলের সঙ্গে ধামসা, মাদলের তালে পা মেলান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী বঙ্কিম হাজরা, মন্ত্রী দিলীপ মন্ডল, সাংসদ শুভাশিস চক্রবর্তী, বিধায়ক সমীর জানা, বিধায়ক লাভলি মৈত্র, বিধায়ক অশোক দেব সহ রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকা, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী সহ একাধিক দফতরের সচিবরা।

Published by:

Share Link:

More Releted News:

বুথ কেন্দ্রে ভোট পড়ল এক ইভিএমে, গাড়িতে অন্য ইভিএম! সেক্টর অফিসারের বিরুদ্ধে ভোটযন্ত্র বদলের অভিযোগ

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ