বুধবার সাগরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামিকাল পাড়ি দিচ্ছেন গঙ্গাসাগরের পথে। তাঁর এই ৩দিনের সফরের দ্বিতীয় দিনেই থাকছে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক বৈঠক। সেখান থেকেই তিনি জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুধু নয় মেলার প্রস্তুতি খতিয়ে দেখা, সঙ্গে থাকছে প্রশাসনিক বৈঠকও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামিকাল পাড়ি দিচ্ছেন গঙ্গাসাগরের পথে। তাঁর এই ৩দিনের সফরের দ্বিতীয় দিনেই থাকছে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক বৈঠক। সেখান থেকেই তিনি জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। যে সব প্রকল্পের তালিকা যেমন থাকছে একাধিক নতুন রাস্তা, নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র, তেমনিই থাকছে নবনির্মিত স্টেডিয়াম উদ্বোধনের পালাও। আবার বেশ কিছু নতুন প্রকল্পের সূচনাও করবেন তিনি যাতে বিনিয়োগ হবে প্রায় ২৫০ কোটি টাকা। ওই সব প্রকল্পের হাত ধরে সুন্দরবন এলাকার ব্লকগুলি উপকৃত হওয়ার পাশাপাশি জেলার অনান্য এলাকার ব্লকগুলিও উপকৃত হবে।  

দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রসাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর হাত দিয়ে যে সব প্রকল্পের সূচনা হওয়ার কথা, তার মধ্যে বেশিরভাগই রয়েছে সুন্দরবন এলাকায়। যেমন ক্যানিং-১ ও ২, বাসন্তী, সাগর সহ বেশ কিছু ব্লকে রাস্তা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। ওইদিন ডায়মন্ডহারবার স্টেডিয়ামেরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মগরাহাট এবং কুলপি ব্লকে কয়েকটি কর্মতীর্থ উদ্বোধন করা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও সাগর, বাসন্তী সহ কয়েকটি ব্লকে বাড়ি বাড়ি পানীয় জলের প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। যে সব মহকুমার হাসপাতালে অক্সিজেন প্ল্যন্ট বসানো হয়েছে, তারও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।  

পাশাপাশি মুখ্যমন্ত্রীর হাত ধরে জেলার জনতা বেশ কিছু নতুন প্রকল্প পেতে চলেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল পানীয় জলের পরিষেবা। সুন্দরবনের একাধিক ব্লকে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য জনস্বাস্থ্য কারিগরি দফতর উদ্যোগ নিয়েছে। তার শিলান্যাস হওয়ার কথা রয়েছে বুধবারের প্রশাসনিক বৈঠক থেকেই। এছাড়াও বিষ্ণুপুর-২ এবং বজবজ অঞ্চলে আর্সেনিকমুক্ত জল দেওয়ার প্রকল্পের কাজ শুরু হওয়ার কথাও রয়েছে। বুধবার সেই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্প রূপায়িত হলে কমপক্ষে ৮ লক্ষ মানুষ উপকৃত হবেন। পাশাপাশি বেশ কিছু ব্লকে জল সংরক্ষণের জন্য রিজার্ভারও তৈরি হবে। সেই ঘোষণাও হতে পারে প্রশাসনিক বৈঠক থেকে। তাই জেলার জনতা এখন মুখ্যমন্ত্রীর আসার অপেক্ষায় প্রহর গুণছেন।

দমদমে চলন্ত অটোতে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা! আটক অভিযুক্ত

প্রেক্ষাগৃহে পুনরায় মুক্ত পাচ্ছে না আমিরের ‘থ্রি ইডিয়টস্’, গুজব উড়িয়ে দিলেন নির্মাতারা

কাকলিদের অভিযোগের ভিত্তিতে লোকসভার বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ

সলমন রুশদির উপরে হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনে মামলা চলবে

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

অক্সিটোসিন ইনজেকশন দেওয়া গরুর দুধ কি সত্যিই স্বাস্থ্যের জন্য বিপজ্জনক?

শ্রদ্ধার প্রেমিকের সঙ্গে তুমুল ঝামেলা, অশনীর গ্রোভারের বায়োপিক থেকে সরে দাঁড়ালেন আমির

বিশ্বকাপ জেতায় টমেটো উপহার পেলেন স্পেনের দুই তারকা

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা