নিজের গান দিয়েই রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলা নববর্ষ উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় নিজের লেখা গানের একটি ভিডিও শেয়ার করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী লিখেছেন,‘আমি বাংলায় গান গাই…। বাংলা দিবসে সকল নাগরিককে জানাই শুভনন্দন এবং ছোট ছোট ভাইবোনেদের জানাই অনেক শুভেচ্ছা। আরও বিকশিত হোক রাজ্যের ঐতিহ্যময় সংস্কৃতি, আরও সুদৃঢ় হোক রাজ্যবাসীর ভ্রাতৃত্ব-বন্ধন।’

 

তিনি আরও একটি পোস্টে লিখেছেন, নতুন বছরের আগমনে প্রসন্নতা এবং প্রফুল্লতায় ভরে উঠুক বাংলা। তাঁর কথা ও সুরে এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ‘নববর্ষের গান’ দিয়েই শুভেচ্ছা জানিয়ে বছরের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। অন্য দিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘শুভ নববর্ষ! পয়লা বৈশাখের এই শুভ দিনে বাংলা নববর্ষকে স্বাগত জানাতে, আসুন আমরা ঐক্যবদ্ধ হই – আশায়, সম্প্রীতিতে এবং ঐক্যের চেতনায়।’

চৈত্র সংক্রান্তির দিনে কালীঘাটে স্কাইওয়াকের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই রাজ্যবাসীকে ঐক্যের বার্তা দিয়েছেন তিনি। প্রতিবছরই রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানান। এবারও তার অন্যথা হয়নি। মঙ্গলবার সকালেই এক্সপোস্ট সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, পয়লা বৈশাখ উপলক্ষ্যে শুধু স্কাইওয়াক নয়, মোট ৩টি প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কাইওয়াক তৈরির পাশাপাশি কালীঘাট মন্দিরও নতুন করে সাজানো হয়েছে। পাশাপাশি যে হকারদের হাজরা পার্কে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের জন্য নতুন হকার্স কর্নারেরও আনুষ্ঠানিক উদ্বোধনও করা হয়েছে সোমবার।

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে পয়লা বৈশাখের দিনটিকে ‘বাংলা দিবস’ হিসেবে ঘোষণা করে পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার রাজ্যজুড়ে নববর্ষের ছুটি থাকলেও, সরকারি স্তরে নানা অনুষ্ঠান পালিত হবে। রবীন্দ্রসদনের একতারা মুক্তমঞ্চে সকাল বঙ্গসংস্কৃতির সঙ্গে যুক্ত নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি রাজ্যের শাসক দলের তরফ থেকেও বাঙালির কথা মাথায় রেখে জেলা, ব্লক ও বুথ স্তরে বাংলা দিবস পালনের কথা রয়েছে।

 

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

দেবী দুর্গার কাছে গয়না খুলে যেতে হয় গৃহবধূদের, ১৮০ বছরের রীতি ভুঁইয়াবাড়িতে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

৩৬০ দিন সুরক্ষিত থাকেন লকারে, পুজোর পাঁচদিন পুজিত হোন দেবী! কোথায় রয়েছে সোনার দুর্গা?

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

শরীর থাকবে ফিট, সন্ধের জলখাবারে একবার বানিয়ে দেখুন লাউয়ের খাস্তা কচুরি

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে ফেঁসে গেল চোর, শাস্তি দেখলে শিউরে উঠবেন

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?