গোয়ালতোড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, গোয়ালতোড় : পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে পূর্ব ভারতের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১১২.৫ মেগাওয়াটের এই প্রকল্প তৈরি করতে খরছ হবে প্রায় ৭৫০ কোটি টাকা। এই প্রকল্প উদ্বোধনের পাশাপাশি তিনি আরো একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। ৯৫০ একর জমির মধ্যে ৪৩০ একর জমির ওপর গড়ে উঠেছে এই সোলার প্ল্যান্টটি।

মেদিনীপুর কলেজ মাঠ থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে সভামঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। মঙ্গলবারের প্রশাসনিক সভা থেকে ৮ লক্ষ মানুষকে সরকারি প্রকল্পের সুবিধাপ্রদান করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, ৪৩০ একর জমির উপর গড়ে উঠেছে এই সোলার প্ল্যান্ট। বাংলার বুকে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্রের ঘোষণা থেকেই শালবনি এবং পার্শ্ববর্তী প্রায় ৩০টি গ্রামের মানুষ আশার আলো দেখতে শুরু করেছেন। সোলার প্লান্টের কারণে বহু মানুষের বিদ্যুৎ নিয়ে যা সমস্যা রয়েছে তার সমাধান হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি গ্রিনহাউস গ্যাসের পরিমাণ নিয়ন্ত্রিত হবে, জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমবে।

পরিবেশের স্বাস্থ্যের ওপত নজর দেওয়া হচ্ছে। যারজন্য পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর কথা ভাবনা চিন্তা করছে পশ্চিমবঙ্গ সরকার। এই শক্তি ব্যবহারের ক্ষেত্রে অন্যতম উল্লেখযোগ্য পদক্ষেপ হল সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। জানা গিয়েছে, যেখানে সৌর বিদ্যুৎ প্রকল্পটি তৈরি হচ্ছে, তার সংলগ্ন জমিতে ১০০ মেগাওয়াট সোলার পার্ক সম্প্রসারণ করার ভাবনা চিন্তাও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শালবনিতে জিন্দাল গোষ্ঠীর ১৬ হাজার মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী।

স্বাদে অতুলনীয়! আজই রেঁধে ফেলুন ছোট চিংড়ি দিয়ে কাঁচা পেঁপের ঘণ্ট

বাজার থেকে কিনবেন কেন? বাড়িতেই বানান টাটকা বেসন! রইল সহজ পদ্ধতি

আমেরিকায় দুই সপ্তাহ জেল খেটে অবশেষে জামিন পেলেন কাশ্মীরি চলচ্চিত্র পরিচালক

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

মেক্সিকোর কারাগারে ভয়াবহ সংঘর্ষে মৃত ১০, আহত ১৬

চোট সারিয়ে মাঠে ফিরেই জোড়া গোল নেইমারের

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

রাত পোহালেই মহালয়া, তর্পণ দুর্ঘটনা রুখতে কলকাতা ও হাওড়ায় কন্ট্রোল রুম

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট