‘পুরভোটে লড়ছেন না, মমতা তৃণমূলেও ফিরছেন না’, সাফ জানালেন ফিরহাদ হাকিম

Share:

নিজস্ব প্রতিনিধি: একদা মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন ফিরহাদ হাকিম। রাজ্য সরকারের নম্বর টু বলা হতো। এখন তিনিই মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। সঙ্গে তিনি এও জানিয়ে দিচ্ছেন কোনওদিন ফিরবেন না মমতা তৃণমূল কংগ্রেসে। আজ, শনিবার এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে ফিরহাদ বলেন, ‘মমতা তৃণমূল কংগ্রেসে ফিরব না। কারণ মমতার কাছে রক্ত আগে। উনি রক্তের দাম বোঝেন। ভক্তের দাম নেই মমতার কাছে। আমি তো ভক্ত। তাই কালীঘাট তৃণমূলে ফেরার কোনও চান্স নেই।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া টিকিটে দাঁড়িয়েই বন্দর থেকে বিধায়ক হয়েছেন ফিরহাদ হাকিম। পরে কালীঘাট তৃণমূল ছেড়ে এখন তিনি ঋতব্রত শিবির অর্থাৎ গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নেতা। মমতার প্রতি একরাশ ক্ষোভ ও অভিমান যে রয়েছেন ফিরহাদের তা এদিন তাঁর বক্তব্যেই স্পষ্ট। কালীঘাট তৃণমূলে না ফেরার পাশাপাশি এদিন পুরভোটে না দাঁড়ানোর কথাও জানিয়েছেন তিনি। মাস ঘুরলেই কলকাতা পুরসভায় ভোট। অথচ ভোট ময়দানে নেই প্রাক্তন মেয়র। এই বিষয়ে ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘পুর রাজনীতিতে নেই আমি। এমনি রাজনীতিতে রয়েছি। মানুষ যদি না চায় সেই রাজনীতিও ছেড়ে দেব। কলকাতা পুরসভার ভোটে লড়ব না। মেয়েকে প্রার্থী করা হবে কিনা সেটা মানুষ বিচার করবেন। পুর রাজনীতিতে থাকার সময় চলে গিয়েছে। একটা সময়ে থামতে জানতে হয়। অবসর নেওয়ার সময় হয়ে গিয়েছে।’

আরও পডুন: কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

কলকাতা পুরসভার ভোটকে কেন্দ্র করে যখন বিজেপি পুরোদস্তুর তৈরি। প্রার্থী ঠিক করতে হিমশিম খাচ্ছে শাসকদল। শোনা যাচ্ছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলররা টিকিট পেতে বিজেপির নেতাদের কাছে দরবার করছে। ঠিক তখনই পুর রাজনীতির ময়দান থেকে বহুদূরে সরে গেলেন প্রাক্তন মেয়র।

চন্দ্রদোষ থেকে মুক্তি পেতে চান? কোজাগরী পূর্ণিমায় চুপিসাড়ে সেরে নিন ৫ কাজ

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

বিকেলের আড্ডা জমাতে বানিয়ে নিন ক্যাফে স্টাইলে ব্রাউন সুগার আইসড কফি, রইল সহজ রেসিপি

বাড়িতেই লক্ষ্মীপুজো, থিম গ্রাম বাংলার নারী শিক্ষা, কোজাগরীর আরাধনায় মগ্ন শিক্ষক শঙ্কর

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১

‘পুরভোটে লড়ছেন না, মমতা তৃণমূলেও ফিরছেন না’, সাফ জানালেন ফিরহাদ হাকিম

‘গৃহবন্দি’ রাখার শর্ত খারিজ তারেক সরকারের, ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা অনিশ্চিত

বরণ ছাড়াই নিরঞ্জন করা হচ্ছে চোরবাগানের প্রতিমার, মোতায়েন পুলিশ

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু

পথকুকুরকে শালে মুড়িয়ে কেবিনে নিয়ে গিয়ে যৌন নির্যাতন, নিরাপত্তারক্ষীর কাণ্ডে স্তম্ভিত স্থানীয়রা

নয়ডার সেক্টর ১২৫-এ বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৫ টি দোকান, মৃত ১