আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘বিজেপির একদিকে মুখ, অন্যদিকে মুখোশ’, গাজোল থেকে নিশানা মমতার

নিজস্ব প্রতিনিধি, গাজোল : সংখ্যালঘু ও আদিবাসীদের নাম কাটা হচ্ছে। সৌদিতে গিয়ে গলা তো জড়ান! তখন খেয়াল থাকে না হিন্দু না মুসলিম? দুবাইতে গিয়ে একপাতে খাবার খেলে জাত যায় না? গাজোল থেকে এইভাবে মোদিকে নিশানা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি আরও বলেছেন, বিজেপির একদিকে মুখ, অন্যদিকে মুখোশ।

তাঁর কথায়, মুসলমানরা খারাপ হলে সৌদি-দুবাইতে গিয়ে কী করে গলা মেলান? বিজেপির কথায় নাম কাটা হচ্ছে। বিজেপির সঙ্গে এদিন কংগ্রেসকেও কটাক্ষ করেছেন তিনি। বলেছেন, তরমুজ-খোরমুজ আবার এক হয়ে গিয়েছে। কংগ্রেসের লজ্জা করে না? এসআইআর-র বিরুদ্ধে তৃণমূল একাই লড়েছে। সেই সময় কংগ্রেসকে যেতে বলা হয়েছিল দিল্লিতে। কিন্তু তাঁরা যায়নি। বাংলাতে বাম-বিজেপি এবং কংগ্রেস এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে। পাশাপাশি ভোটের সময় বুথে যাতে অশান্তি না হয়, তারজন্য বুথ আগলে রাখার কথা বলেছেন তিনি। এবারে তৃণমূলকে ভোট দিলে এসআইআরে মৃতদের আত্মা শান্তি পাবে। তাঁর দাবি, এসআইআর বিজেপির একটি ‘প্ল্যান’! ইচ্ছে করে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। 

তিনি মানুষের কাছে আবেদন করেছেন, লোকসভাটা বিজেপিকে দিয়েছেন। কংগ্রেসকে দিয়েছেন। বিধানসভার ভোটটা তৃণমূলকে দিন। তাহলেই লক্ষ্মীর ভান্ডার সহ সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন। অমিত শাহকে নিশানা করে তাঁর মন্তব্য, সীমান্ত দিয়ে নেশার দ্রব্য, টাকা, অস্ত্র ঢুকিয়ে রাজ্যে অশান্তি সৃষ্টির চেষ্টা চলছে। বাইরের রাজ্য থেকে লোক আনা হচ্ছে। নাকা চেকিং করার সময় ধরাও পড়ছে। কিন্তু তারপরেও থামছে না। 

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ