অধিকারীদের জেলায় মমতার হানাদারি ১৬ মে, হলদিয়া-এগরায় সভা, কাঁথিতে রোড-শো

আগামী ১৬ মে মমতা সভা করবেন পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ও এগরাতে। সেইদিনই তিনি রোড-শো করবেন অধিকারীদের শহর কাঁথির বুকেও। 

Share:

নিজস্ব প্রতিনিধি: দল ছেড়েছেন তাঁরা আগেই। খালি নির্লজ্জ বেহায়ার মতো সাংসদ পদ ধরে রেখেছিলেন ৩ বছর ধরে। কিন্তু সেই সাংসদ পদে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে লোকসভার ভোটের মধ্যে দিয়েই। নতুন করে যাতে তাঁদের পরিবারের আর কেউ দিল্লি যাত্রার টিকিট না পান তা নিশ্চিত করতে এবার তাঁদের জেলাতেই তাঁদের বিরুদ্ধে প্রচারে নামতে চলেছেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সব কিছু ঠিক থাকলে আগামী পরশু বৃহস্পতিবার অর্থাৎ ১৬ মে পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলায় দুটি জনসভা ও একটি রোড শো করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী। আর যাদের জমিদারি কাড়তে তিনি জেলায় হানা দিচ্ছেন তাঁরা হলেন কাঁথির শান্তিকুঞ্জে বসবাস করা অধিকারী পরিবার। তৃণমূল(TMC) সূত্রে জানা গিয়েছে, আগামী ১৬ মে মমতা সভা করবেন হলদিয়া(Haldia) ও এগরাতে(Egra)। সেইদিনই তিনি রোড-শো করবেন অধিকারীদের শহর কাঁথির(Contai) বুকেও। 

অধিকারীদের সঙ্গে মমতার যোগাযোগ নতুন কোনও ঘটনা নয়। মমতা তৃণমূল তৈরি করার পরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে পা রেখেছিলেন শিশির অধিকারী ও শুভেন্দু অধিকারী। পরে দুইজনই তৃণমূলের হয়ে বিধায়ক ও সাংসদ হয়েছিলেন। শিশির তো কেন্দ্রের প্রতিমন্ত্রীও হন। শুভেন্দুও পরে রাজ্যের একাধিক দফতরের মন্ত্রী হন। দলেও বেশ ক্ষমতাশালী ও বহু পদেরও অধিকারী ছিলেন তিনি। শুভেন্দুর ভাই দিব্যেন্দুও তৃণমূলের সাংসদ হয়েছেন তমলুক লোকসভা কেন্দ্র থেকে ২০১৯ সালের ভোটে। শুভেন্দুর ভাই সৌমেন্দ্যু কাঁথি পুরসভার চেয়ারম্যানও ছিলেন। কিন্তু এত কিছুর পরেও প্রথমে শুভেন্দু ও পরে অধিকারী পরিবারের বাকিরাও বিজেপির দিকে ঢলে পড়েন। যদিও শিশির ও দিব্যেন্দু এখনও তাঁদের সাংসদ পদ ধরে রেখেছেন, তৃণমূল ছাড়লেও সাংসদ পদ তাঁরা ছাড়েননি। যদিও পদ্মের প্রতি সেই প্রেম তাঁদের পূর্ণতা পায়নি এই ২৪’র ভোটে। বিজেপি(BJP) কাঁথি লোকসভা কেন্দ্র থেকে সৌম্যেন্দু অধিকারীকে টিকিট দিলেও, দিব্যেন্দুকে আর তমলুক থেকে টিকিট দেয়নি পদ্মশিবির। যদিও তারপরেও দিব্যেন্দু দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়ে এসেছেন। তবে ঘটনা হচ্ছে, অধিকারী পরিবার তৃণমূল ছাড়তেই তাঁদের জেলাজুড়ে জমিদারিতেও টান পড়েছে। কার্যত তা হাতছাড়া হওয়ার দশা হয়েছে। মেদিনীপুরের মাটিতে তাঁদের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সবই এখন অতীতের পাতায় ঠাঁই পেতে চলেছে।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ১৬ মে মমতা হলদিয়ার ক্ষুদিরাম স্কোয়্যার সংলগ্ন এইচএফসি মাঠে সভা করবেন। সেই সভা হবে তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে। তারপরে কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিকের সমর্থনে অধিকারীদের শহরে রোড-শো করবেন মমতা। পরিকল্পনায় আছে সেদিনই এগরাতে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া ও কাঁথির তৃণমূল প্রার্থী উত্তর বারিকের সমর্থনে মুখ্যমন্ত্রীর একটি জনসভা করার। তবে এগরার সভা এখনও চূড়ান্ত হয়নি। মমতার এই কর্মসূচী ঘিরে এখন সাজ সাজ রব। কেননা হাতে আর মাত্র ২ দিন সময়। তাই এখন সব দিক দিয়ে হলদিয়ার সভা ও কাঁথির রোড-শোর যাবতীয় প্রস্তুতি সেরে ফেলা হচ্ছে। একুশের ভোটে পূর্ব মেদিনীপুরের মাটিতে তৃণমূলের সঙ্গে বিজেপির কার্যত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। যদিও সেবার ৯টি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়ে যুদ্ধে এগিয়ে গিয়েছিল তৃণমূল। বিজেপি পেয়েছিল ৭টি বিধানসভা কেন্দ্র। তারপর পুর ভোটে, কাঁথি, তমলুকেও জয়লাভ করেছে তৃণমূল। গত বছরের পঞ্চায়েত নির্বাচনেও জেলা পরিষদ নিজেদের হাতে ধরে রেখেছে তৃণমূল। বিজেপি খালি জেলার গোটা ৬-৭টি পঞ্চায়েত সমিতি নিয়ন্ত্রণের ক্ষমতা পেয়েছে। এবার তৃণমূলের লক্ষ্য তাঁদের জেলার দুটি লোকসভা কেন্দ্রেই পরাস্ত করা।

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

মঞ্চে ‘বাজপেয়ী’র চরিত্রে সুকান্ত মজুমদার! অভিনয়ের প্রস্তাব পেয়ে যা বললেন কেন্দ্রীয় মন্ত্রী

মাঝে আকাশে লখনউ থেকে বেঙ্গালুরুগামী ফ্লাইটে বোমা হামলার হুমকি, আতঙ্কে যাত্রীরা

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির