পারিবারিক বিবাদের জেরে সুপারি কিলার দিয়ে শ্বশুরকে খুন, আটক জামাই সহ ২

Share:

নিজস্ব প্রতিনিধি, বাদুড়িয়া : পারিবারিক বিবাদের জেরে শ্বশুরকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। প্রমাণ লোপাট করতে মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় অভিযুক্ত সুপারি কিলারও ভাড়া করেছিল বলে পুলিশ সূত্রে খবর। আটক করা হয়েছে অভিযুক্ত জামাই সহ আরও ১ জনকে। এই খুনের ঘটনায় বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার তেতুলিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, রবিবার রাতে তেতুলিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় কাজি মোজাফ্ফর আহমেদ (৪৯) নামে এক প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তির বাইক এবং একটি চার চাকার গাড়িও উদ্ধার করেছে পুলিশ। মৃত কাজী মোজাফ্ফর আহমেদ মেয়ের সঙ্গে সরূপনগর থানা এলাকার বাঁকড়ার বাসিন্দা শামীম গাজির বিয়ে হয়েছিল। বিয়ের পর স্বামী স্ত্রীয়ের মধ্যে অশান্তি চলত। এই নিয়ে বহুবার মীমাংসা করার চেষ্টা করলেও কোনও সমাধান না হওয়ায় মোজাফ্ফর মেয়েকে নিজের বাড়িতে রাখে। এরপর বেশ কয়েকবার শ্বশুর এবং জামাইয়ের মধ্যে গন্ডগোল হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, রবিবার রাতে মোজাফ্ফর আহমেদকে মোটর সাইকেলে নিয়ে তেতুলিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় যায় অভিযুক্ত জামাই। সেই সময় ওই এলাকায় পাহারায় যাঁরা ছিলেন, তাঁরা দেখতে পান এক ব্যক্তিকে জোর করে বাইক থেকে নামিয়ে গাড়িতে তোলার চেষ্টা করছে কয়েকজন। তড়িঘড়ি এলাকার মানুষকে খবর দেয় তাঁরা। এরপরে ঘটনাস্থলে এসে দেখে কাজী মোজাফ্ফর আহমেদকে পড়ে থাকতে দেখা যায়। এলাকার মানুষ তড়িঘড়ি খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং মৃতদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ।

পুলিশের অনুমান, গলা টিপে শ্বাসরোধ করে খুন করে মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে। যাতে খুনের প্রমাণ লোপাট করা যায়। খুনের জন্য সুপারি কিলার ভাড়া করেছে। কিন্তু এলাকার মানুষ দেখে ফেলায় তা আর সম্ভব হয়নি। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।  এই খুনের ঘটনার তদন্ত করছে পুলিশ। 

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

পাইলট হয়ে মায়ের স্বপ্নপূরণ ছেলের, চিরন্তন সম্পর্কের ভিডিও ভাইরাল

ব্রড পিকে তুষারধসে প্রাণ হারালেন কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুরজা

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

নিমন্ত্রণ রক্ষা না করায় ৫০০ টাকার জরিমানা! হুগলিতে ভাইরাল পোস্টার ঘিরে হইচই

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান