চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রাতঃভ্রমণে বেরিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ব্যক্তির, পরিবারে শোকের ছায়া

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: প্রতিদিনের মতই প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন শরীর মন ভালো রাখতে। কিন্তু কে জানত এটাই হবে বাড়ি থেকে শেষ বের হওয়া। প্রাতঃভ্রমণের সময় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। দিনের শুরুতেই এই মর্মান্তিক ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কার ১২ নম্বর জাতীয় সড়কের উপরে আলীনগর এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম দিবাকর হালদার (৪৫),বাড়ি ফরাক্কা সাহা নগর কলোনীতে। প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার সকালেও বাড়ি থেকে প্রাতঃভ্রমণের বেরিয়েছিলেন দিবাকর হালদার। শরীরচর্চা সেরে আলীনগর ১২ নম্বর জাতীয় সড়ক ধরে হেটে বাড়ি দিকে আসছিলেন তিনি। ঠিক সেই সময়ই ধুলিয়ানের দিক থেকে মালদা যাওয়া একটি গাড়ি পিছন থেকে দিবাকরকে ধাক্কা মাকে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পরেন তিনি। দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি দিবাকর হালদারকে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান সময়নষ্ট না করেই। কিন্তু হয়নি শেষ রক্ষা। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা থানার পুলিশ। পুলিশ সূত্রেও জানা গিয়েছে আজ সকালে আলিনগর ১২ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি যায় পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠায়। কিভাবে ঘটনাটি ঘটে তার তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ। যে গাড়িটি ধাক্কা দিয়েছে তার গতিবেগ কত ছিল সেটাও খতিয়ে দেখা হবে বলেই জানিয়েছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

একবালপুর কাণ্ড: বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের, গ্রেফতার ৯

সাতসকালে সল্টলেকের হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

সুরাপ্রেমীদের পরে হতাশ পর্যটকরা, ভোটের জন্য দীঘা-মন্দারমণিতে প্রবেশে জারি নিষেধাজ্ঞা

যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালীতে জাহাজে আটকে খানাকুলের ছেলে, দুশ্চিন্তায় পরিবার

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ