গর্তেভরা রাস্তায় চাকা আটকে উলটে গেল টোটো, হাওড়ায় বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু

ভাঙাচোরা রাস্তায় কয়েক হাত ব্যবধানেই ছোট-বড় গর্ত। সেখান দিয়েই নিয়মিত যাতায়াত ছোট-বড় সকল যানবাহনের। তাতেই অঘটন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাঙাচোরা রাস্তায় কয়েক হাত ব্যবধানেই ছোট-বড় গর্ত। সেখান দিয়েই নিয়মিত যাতায়াত ছোট-বড় সকল যানবাহনের। তাতেই অঘটন। ওই রাস্তা দিয়ে টোটোতে চড়ে যাওয়ার সময় ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। গর্তে পড়ে উল্টে গেল টোটো। রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম যাত্রী। হাসপাতালে নিয়ে যেতে যেতেই তাঁর মৃত্যু। ঘটনায় চাঞ্চল্য হাওড়ার দাসনগরে। জানা গিয়েছে, মৃতের নাম রমেশ নস্কর। ঘটনায় সাধারণ মানুষদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে রমেশ বাবুর এমন মর্মান্তিক মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।

জানা গিয়েছে, মৃতের বাড়ি ডোমজুড় থানার লক্ষ্মণপুর এলাকায়। গতকাল শনিবার (৩ অক্টোবর) এক আত্মীয়ের বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রমেশ নস্কর। অনুষ্ঠান শেষে বিকেলের দিকে একটি টোটোতে চেপে বাড়িতে ফিরছিলেন তিনি। কাশীপুর এলাকা দিয়ে টোটোটি যাচ্ছিল। দীর্ঘদিন ধরেই ওই রাস্তাটি খানাখন্দে ভরা। বিভিন্ন সময়ে ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে। এলাকাবাসীদের দাবি, বিষয়টি একাধিকবার প্রশাসনের কাছে জানিয়েও কোনও লাভ হয়নি। গতকাল কাশীপুর এলাকা দিয়ে যাওয়ার সময় টোটোটি রাস্তার গর্তে পড়ে উলটে যায়। টোটোতে ৪ জন যাত্রী ছিলেন। সকলেই রাস্তায় ছিটকে পড়ে যায়। তবে অন্যান্য যাত্রীদের তেমন চোট না লাগলেও রমেশের মাথায় গুরুতর আঘাত লেগেছিল। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। কিন্তু সেখানে তাঁর অবস্থা আরও অবনতি হওয়ার কারণে হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রের খবর, দুর্ঘটনার পর থেকেই রক্তক্ষরণ হচ্ছিল রমেশের। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। স্থানীয়দের দাবি, কাশিপুর সংলগ্ন এই রাস্তা দীর্ঘদিন ধরেই অচলাবস্থায় পড়ে রয়েছে। একাধিকবার পুরসভাকে বিষয়টি জানানো হলেও তাঁদের হুশ নেই। তবে পুরসভার যুক্তি, বৃষ্টির জল জমে থাকায় রাস্তায় কাজ করা যাচ্ছে না। বৃষ্টি কমলে রাস্তা সারাইয়ের কাজ শুরু হবে। এখন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসনগর থানার পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রমেশের মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া তাঁর পরিবার ও এলাকায়।

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক

বারাণসীর বাঙালিটোলায় গড়ে উঠছে ‘পশ্চিমবঙ্গ ভবন’, সংস্কার হবে ঐতিহ্যবাহী কালী মন্দিরের

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার বিরাট ওষুধ কারখানা, মৃত ১

‘দৃশ্যম’ দেখে ২০০০ কিমি পথ পেরিয়ে বাবাকে খুন ছেলের! ছোট্ট একটা ভুল, তার পর…

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

বাড়িতেই বানিয়ে ফেলুন নরম-রসালো মালাই গোলাপ জামুন, রইল রেসিপি

পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু

ষড়যন্ত্র নাকি নেপথ্যে অন্য কিছু? বাইরনের ঘরে আগুন লাগার কারণ জানালেন মেজো ভাই মিল্টন

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে প্রতিবাদ জানালেন অ্যাঞ্জেলিনা জোলি

খেলার মাঝেই নৃত্যগুরু কোহলি! যশস্বী জয়সওয়ালকে দিলেন বিশেষ তালিম, ভাইরাল ভিডিও