মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেস ছাড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানস ভূঁইয়া। শনিবার তিনি পদত্যাগ পত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। Whatsapp’র মাধ্যমে মানস ভূঁইয়া দলের প্রাথমিক সদস্য পদ থেকেই ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে।একইসঙ্গে দলের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অপর সাংসদ সায়নী ঘোষ।শনিবার সন্ধ্যার পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবংয়ের পরাজিত তৃণমূল প্রার্থী মানস রঞ্জন ভূঁইয়া জানিয়ে দেন তিনি দল ছাড়লেন।মানুষ রঞ্জন ভূঁইয়া তৃণমূল কংগ্রেস থেকে সরে দাঁড়ালেও তিনি রাজনীতি বা সমাজসেবা থেকে সরবেন না বলে জানিয়ে দিয়েছেন। অতএব মানস রঞ্জন ভূঁইয়ার পরবর্তী রাজনৈতিক প্ল্যাটফর্ম কি হবে সেদিকে তাকিয়ে রয়েছে আমজনতা। একসময়ের দাপুটে তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী পালা বদলের হাওয়ায় ২০২৬ এর বিধানসভা নির্বাচনে পরাজিত হন।

নিজের হার প্রসঙ্গে তিনি বলেছিলেন, “আমি ক্যাপ্টেন আমি দায়ী আমি এই হার জনগণের রায় মাথা পেতে নিলাম। কোথাও কোন ত্রুটি বিচ্যুতি আছে কিনা তা পর্দার আড়ালে আলোচনা করে দেখছি।”এর পাশাপাশি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশংসা করেছিলেন তিনি। উনি ও মেদিনীপুরের ছেলে আমিও মেদিনীপুরের ছেলে ।আমি গর্ববোধ করি ।একজন মেদিনীপুরের ছেলে মুখ্যমন্ত্রী হয়েছেন। তার প্রকল্প যেগুলো ঘোষণা করেছেন সেগুলো বাস্তবে রূপ দিক এবং সবং জুড়ে যে সন্ত্রাস চলেছে সে বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন বলে তিনি জানিয়েছিলেন।

পদ্ম শিবিরের ডবল সেঞ্চুরিতে সুনামিতে কার্যত ধুয়ে গিয়েছিল বাংলার বেশ কয়েকজন মন্ত্রীর নাম। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া(Manas Ranjan Bhunia)। যত সময় এগোচ্ছে, ততই তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল ।রাজ্যসভায় পরপর ইস্তফার জল্পনার মধ্যে এবার লোকসভাতে বড়সড় ধসের ইঙ্গিত দেখা যাচ্ছে। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে লোকসভায় আলাদা ব্লক গঠনের দাবি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে মালা রায় সহ মোট কুড়িজন সাংসদ সই করেছেন বলে সূত্রের খবর। লোকসভার স্পিকার ওম বিড়লাকে সেই চিঠি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা