মন্দারমনির দুটি হোটেলে হানা দিয়ে একাধিক মধুচক্রের আসরের সন্ধান পেল পুলিশ, ধৃত ১২

Share:

নিজস্ব প্রতিনিধি, মন্দারমণি: গোপনসূত্রে খবর পেয়ে মন্দারমণির দু্টি হোটেলে হানা দিয়ে মধুচক্র চালানোর অভিযোগে ৬ জন মহিলাকে আটকের পাশাপাশি ১২ জনকে গ্রেপ্তার করেছে মন্দারমণি থানার(Mandarmoni P.S.) পুলিশ।দীর্ঘদিন ধরে মন্দারমণির একাধিক জায়গায় অবৈধভাবে মধূচক্র চলানোর অভিযোগ উঠছিল। বৃহস্পতিবার রাতে ২টি হোটেলে অভিযান চালিয়ে ১২ জনকে মধুচক্রের আসর থেকে গ্রেপ্তার করে মন্দারমণি থানার পুলিশ বলে ডিএসপি ডিএন্ডটি(DSP DNT) আবুনুর হোসেন জানিয়েছেন। ধৃতদের শুক্রবার আদালতে পেশ করে পুলিশ।

অন্যদিকে,গোরখপুর থেকে কলকাতা হয়ে গঙ্গাসাগর তীর্থে যাওয়ার পথে শুক্রবার বর্ধমান ১নং ব্লকের তালিত রেলগেট এলাকায় পথদুর্ঘটনায় আহত হন ২২ জন। বর্ধমান থানার পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা গেছে, একটি পিকআপ ভ্যানে করে গোরখপুর থেকে ঐ তীর্থযাত্রীরা কলকাতার বাবুঘাটে গঙ্গাস্নান করে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাচ্ছিল। যাওয়ার পথেই এদিন তালিত রেলগেট এলাকায় গুসকরা রোডের(GuskaraRoad) উপর এক লরির সাথে সংঘর্ষে পিকআপ ভ্যানটি পাল্টি খেয়ে প্রায় প্রত্যেকে আহত হন। স্থানীয় মানুষের সহযোগিতায় বর্ধমান থানার পুলিশ তাদের উদ্ধার করে ও চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

এদিকে, শুক্রবার ২৫ তম কারগিল বিজয় দিবস(Kargil Vijay Divas) ছিল | তাই শুক্রবার সকালে পুরাতন মালদার মুচিয়া ১২ নম্বর বিএসএফ(BSF) ব্যাটেলিয়ানে উদযাপন হল ২৫তম কারগিল বিজয় দিবস। প্রথমেই জাতীয় সংগীত গেয়ে ২৫ তম কারগিল বিজয় দিবস উদযাপন করা হয় |এদিন এই কারগিল বিজয় দিবস উদযাপনের আয়োজক ছিল পুরাতন মালদা মুচিয়া অঞ্চলের প্রধান এবং জনপ্রতিনিধিগণ। কারগিল বিজয় দিবস উদযাপনে সংশ্লিষ্ট ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানদের সংবর্ধনা জানানো হয়, পাশাপাশি বিগত ২৫ বছর আগে যেসব বীর জওয়ান শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এদিনের এই কারগিল বিজয় দিবসে উপস্থিত ছিলেন মুচিয়া অঞ্চলের প্রধান পলি দাস,উপপ্রধান চিত্তরঞ্জন সরকার এলাকার বিশিষ্ট ব্যক্তি অসিত সরকার,মুচিয়া গ্রাম পঞ্চায়েত কনভেনার প্রবালকান্তি সরকার, সহ সংশ্লিষ্ট এলাকার জন প্রতিনিধিগণ |

৪০ কোটির বিনিময়ে দলবদল, মহুয়ার মন্তব্যের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন কাকলি-শতাব্দীরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি