দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাধারণতন্ত্র দিবসের আগের দিন বীরভূমে উদ্ধার বিস্ফোরক

নিজস্ব প্রতিনিধি : সাধারণতন্ত্র দিবসের ঠিক আগের দিন বীরভূমে উদ্ধার হল প্রচুর পরিমাণে বিস্ফোরক। বৃহস্পতিবার বীরভূমের রামপুরহাট থেকে উদ্ধার হল এই বিস্ফোরক। বিস্ফোরকগুলি কেন মজুত করে রাখা হয়েছিল, পুলিশ তা তদন্ত করে দেখছে।

এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় জানিয়েছেন, রামপুরহাটের হস্তিকাঁদা এলাকায় একটি পিরত্যক্ত বাড়ি থেকে প্রায় ৬ হাজার ৪০০টি জিলোটিন স্টিক উদ্ধার করা হয়েছে। বিস্ফোরকগুলিকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বিস্ফোরকগুলি উদ্ধারের ঘটনার পর এদিন রেল পুলিশের তরফে প্রতিটি রেল স্টেশনে তল্লাশি চালানো হয়। তল্লাশির কাজে নামানো হয় পুলিশ কুকুরকেও।

এর আগে মহম্মদবাজার, নলহাটি এলাকায় বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছিল। রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্সের দল জেলা থেকে গাড়ি ভর্তি জিলোটিন, অ্যামোনিয়া উদ্ধার করেছিল। ইতিমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। মনোজ সিং নামে এক পাথরের ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল তদন্তকারীরা। নলহাটির বাড়ি থেকে তাঁকে তুলে এনেছিল তদন্তকারীরা। এর আগে গত বছর আগস্ট মাসে রোজিপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৬০টি বাক্স উদ্ধার হয়েছিল। তারমধ্যে ১২ হাজার জিলোটিন স্টিক ছিল।

 

 

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ