চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সব আন্দোলনের লক্ষণরেখা আছে, বহিরাগতদের নিশানা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : সব আন্দোলনের একটি লক্ষণরেখা আছে। সরকার আন্দোলনের বিপক্ষে নয়। বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন নিয়ে এইভাবেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, শিক্ষকদের আন্দোলনে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিভিন্ন রাজনৈতিক শক্তি উস্কানি দিচ্ছে। চাকরিহারাদের ঘেরাও অবস্থানে পুলিশের লাঠিচার্জ নিয়ে বিরোধীরা একাধিক অভিযোগ করলেও এই প্রথম এই প্রসঙ্গে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।

ঘেরাও আন্দোলনে শিক্ষকদের থেকে বহিরাগত বেশি রয়েছে। নাটেরগুরুরা যদি স্বার্থরক্ষার চেষ্টা করে তাহলেই বিপদ। এক অন্তঃস্বত্ত্বা মহিলাকে আটকে রাখা প্রসঙ্গে তিনি বলেছেন, অন্তঃসত্ত্বা মহিলাদের দীর্ঘক্ষণ আটকে রাখা,  রাস্তা অবরোধ করে ঠিক নয়। এগুলো করে মানুষের ক্ষতি করে লাভ হয়নি। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আপনারা সমাজের সেবা করুন, শিক্ষা দিন।

চাকরি ফেরানোর দাবিতে প্রায় ১৩ দিন বিকাশ ভবনের সামনে বসে রয়েছে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীকে বিকাশ ভবনে এসে কথা বলতে হবে। এরপরেই উত্তরবঙ্গ যাওয়ার আগে তিনি চাকরিহারাদের উদ্দেশ্যে বলেছেন, আদালতের ক্ষেত্রে নিয়ম মেনে চলতে হয়। সরকারের জন্য চাকরি যায়নি।  কারও মাইনে এখনও বন্ধ হয়নি। গ্রুপ সি, ডি-দের নির্দিষ্ট টাকা দেওয়া হবে। তাই সকলের থেকে সৌজন্য আশা করছে সরকার।

মুখ্যমন্ত্রীর পাশাপাশি দিল্লি যাওয়ার আগে আন্দোলনকারী এবং শিক্ষকদের সংঘাতের প্রসঙ্গে মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছেন, আন্দোলন করার অধিকার সবার আছে। কিন্তু সেই আন্দোলন হিংসাত্মক হলে ঠিক নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরেই চাকরিহারাদের পক্ষ থেকে বলা হয়েছে, আন্দোলনে কোনও বহিরাগত নেই। সকলেই শিক্ষক।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধীর কলকাতা সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ