অভিষেকের জনসভায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সভামঞ্চে আগুনের কারণ নিয়ে ধোঁয়াশা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার আজ, শনিবার বীরভূমের লাভপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। সেই সভা শেষে মঞ্চের একাংশে আগুন লেগে যায় বলে অভিযোগ।

এদিকে নির্বাচনী প্রচারে লাভপুরে জনসভা করেন অভিষেক। তিনি মঞ্চে বক্তব্যও রাখেন। কিন্তু তাঁর বক্তব্যের পরই মঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে অভিযোগ। ততক্ষণে অবশ্য ডায়মন্ডহারবারের সাংসদ হেলিপ্যাডের দিকে চলে গিয়েছিলেন। তবে দেখা যায়, মঞ্চের ওপর যে খুঁটি ছিল সেখান থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন দমকল বিভাগের কর্মীরা দ্রুত ওই আগুন নিয়ন্ত্রণে আনেন। তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপদে রয়েছেন বলেই খবর। আগুন লাগার আগেই বক্তব্য শেষ করে মঞ্চ থেকে নেমে গিয়েছিলেন। কিছু সময় পরেই পরিস্থিতি আয়ত্তে আসে।

অন্যদিকে নিমেষে ওই ফুলকি থেকে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। তবে এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। প্রাথমিক তদন্তের পর অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। এদিন মঞ্চ থেকে অভিষেক কেন্দ্রীয় সরকারকে একাধিক ইস্যুতে দোষেন। রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে মোদি সরকার। সাধারণ মানুষদের মধ্যে বিভেদ তৈরির কাজ করছে বিজেপি বলে অভিযোগ আরও একবার করেছেন অভিষেক। রাজ্য সরকার বাংলার মানুষের পাশে আছে। রাজ্যের উন্নয়নের বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এছাড়া এই ঘটনায় তৈরি হয় তীব্র আতঙ্ক। আগুন দেখতে পেয়ে দর্শক ও কর্মী–সমর্থকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই প্রাণভয়ে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন। মঞ্চে ব্যবহৃত বৈদ্যুতিক সংযোগ থেকেই আগুন লাগে বলে অনুমান করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে জনসভায় নিরাপত্তা এবং বৈদ্যুতিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে লাগল ওই আগুন? শর্টসার্কিট থেকে কি ওই আগুন লেগেছে? নাকি অন্য কোনও বিষয়? সেই প্রশ্ন উঠেছে। দমকল ও পুলিশ অফিসাররা ঘটনার তদন্ত শুরু করেছে।

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশ্য রাস্তায় মহিলাকে বিবস্ত্র করে মারধর শাসকদলের নেত্রীর, মুখ্যমন্ত্রীর নির্দেশে অ্যাকশনে পুলিশ

জামিন পেলেন না অভিনেতা রোহিত চান্ডেল, পকসো মামলায় জেল হেফাজতের নির্দেশ আদালতের

বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে ৬৪ বছরের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে আর্জেন্টিনা

সোনম ওয়াংচুকের সমর্থনে অনশন ঘিরে উত্তপ্ত বিশ্বভারতী, মুখোমুখি ABVP-SFI

শৌচাগারের জল দিয়ে তৈরি হচ্ছে শিকঞ্জি! ভাইরাল ভিডিও দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

রাজারহাটের বিস্ফোরণস্থলে পৌঁছল NIA-CID, যা উদ্ধার হল শুনলে চমকে যাবেন….

‘রিপোর্ট দিচ্ছে না হাসপাতাল, চিকিৎসাও শুরু হয়নি’, বিস্ফোরক দাবি ওয়াংচুকের স্ত্রীয়ের

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক

চাকরির মেয়াদ আর এক মাস! অবসাদে আত্মঘাতী ‘যোগ্য শিক্ষিকা’, তদন্তে পুলিশ